Title: অফিস সাপোর্ট স্টাফ (অফিস বয় / ক্লিনার)
Company Name: TechSoldier BPO
Vacancy: 1
Age: 18 to 40 years
Job Location: Dhaka (Mirpur, Mirpur 1, Mirpur 10, Mirpur 6, Mirpur 7, Mirpur Section 11, Pallabi)
Salary: Negotiable
Experience:
Published: 2026-04-21
Application Deadline: 2026-04-30
Education:
TechSoldier BPO তার অফিসের জন্য একজন পরিশ্রমী, বিশ্বস্ত এবং দায়িত্বশীল সাপোর্ট স্টাফ খুঁজছে। অফিসের পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। আমরা এমন একজনকে খুঁজছি যিনি অফিসকে নিজের ঘরের মতো পরিষ্কার রাখবেন এবং প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস সাপোর্ট দিতে প্রস্তুত থাকবেন।
প্রধান দায়িত্বসমূহ:
সার্বিক পরিচ্ছন্নতা: মিটিং রুম, ডেস্ক/ওয়ার্কস্টেশন, ওয়াশরুম এবং কমন স্পেসসহ সম্পূর্ণ অফিসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা সর্বদা বজায় রাখা।
হাইজিন মেইনটেন্যান্স: ওয়াশরুম এবং কিচেন এরিয়া নিয়মিত বিরতিতে পরিষ্কার করা এবং সর্বোচ্চ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
সার্ভিং: ম্যানেজমেন্ট, স্টাফ এবং অতিথিদের চা, কফি ও হালকা নাস্তা পরিবেশন করা।
স্টক ব্যবস্থাপনা: অফিসের প্রাত্যহিক প্রয়োজনীয় জিনিসপত্র (চা, চিনি, টিস্যু, খাবার পানি, পরিষ্কার সামগ্রী ইত্যাদি) পর্যাপ্ত আছে কি না খেয়াল রাখা এবং ফুরিয়ে যাওয়ার আগে কর্তৃপক্ষকে জানিয়ে বাজেট অনুযায়ী তা স্টক করা।
অফিস সাপোর্ট: ফটোকপি, প্রিন্ট, স্ক্যান করা এবং প্রয়োজনীয় কাগজপত্র ফাইলে গুছিয়ে রাখা।
ডকুমেন্ট ডেলিভারি: অফিসের ভেতরে বা আশেপাশের কোনো ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র নিরাপদে পৌঁছে দেওয়া।
অন্যান্য: কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অফিসের দৈনন্দিন কাজ এবং বাইরের সাধারণ কাজ (যেমন- ব্যাংক, কুরিয়ার বা টুকটাক কেনাকাটা) সম্পন্ন করা।
কাজের সময় ও বিশেষ শর্তাবলী:
শিফট: নাইট শিফট (রাত ৮:০০ টা থেকে ভোর ৫:০০ টা)।
কর্মদিবস: সপ্তাহে সাধারণত ৫ দিন।
বিশেষ শর্ত: সপ্তাহে ২ দিন ছুটি থাকলেও, জরুরি প্রয়োজনে বা অফিস থেকে কল করলে ছুটির দিনেও কাজে আসার মানসিকতা থাকতে হবে।
প্রার্থীর যোগ্যতা:
স্মার্টফোন (whatsapp) চালাতে পারে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অত্যন্ত দক্ষ এবং খুঁতখুঁতে হতে হবে।
নাইট শিফটে কাজ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে।
সৎ, বিনয়ী এবং দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।