Title: টেকনিশিয়ান (সোলার ইনস্টলেশন) গ্রেড- (৮ম)
Company Name: Rural Development Sangstha (RDS)
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
এইচএসসি (ভোকেশনাল)- ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স অথবা এসএসসি (ভোকেশনাল) - জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (এসএসসি এর ক্ষেত্রে বাধ্যতামূলক ২ বৎসরের বাস্তব অভিঙ্গতা), সরকারি প্রতিষ্ঠান হতে সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সোলার পিভি ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা সংশ্লিষ্ট কারিগরি কাজে ন্যূনতম ১–২ বছরের বাস্তব অভিজ্ঞতা (Rooftop Solar/ Home Solar System installation-এ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)
ইনভার্টার, ব্যাটারি এবং এসি/ডিসি ওয়্যারিং ও প্রটেকশন সিস্টেম সম্পর্কে কার্যকর জ্ঞান
দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং গ্রাহকদের সঙ্গে স্পষ্টভাবে যোগাযোগের দক্ষতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টেকনিশিয়ান সনদপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
রিপোর্টিং: ইউনিট অফিস ম্যানেজার / সহকারী প্রকৌশলী
প্রধান দায়িত্বসমূহ
ইডকল-এর অনুমোদিত কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী বাসা-বাড়ী,সরকারী - বেসরকারী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে Rooftop Solar “ছাদ ভিত্তিক সৌর সিস্টেম” (অন-গ্রিড, অন-গ্রিড + অফ-গ্রিড এবং হাইব্রিড প্যাকেজ) স্থাপন, ওয়্যারিং ও কমিশনিং করা
স্থাপনের আগে ছাদের শক্তি, উপযুক্ত জায়গা ও সূর্যের আলোর অবস্থা যাচাইসহ সাইট মূল্যায়ন করা
ইনভার্টার, ব্যাটারি, বাই-ডিরেকশনাল এনার্জি মিটার, কম্বাইনার বক্স ও প্রটেকশন গিয়ার স্থাপন ও পরীক্ষা করা এবং রিমোট মনিটরিং সিস্টেম (আরএমএস) নিবন্ধন ও সংযোগ নিশ্চিত করা
প্রতিটি সিস্টেমের জিপিএস কোঅর্ডিনেটর সংগ্রহ এবং স্থাপন সংক্রান্ত নথিপত্র সম্পন্ন করা
গ্রাহকদের বিক্রয়োত্তর রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান ও ওয়ারেন্টি সংক্রান্ত সেবা প্রদান করা
লিথিয়াম-আয়ন ব্যাটারি সঠিকভাবে পরিচালনাসহ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি মেনে চলা
কমিশনিং শেষে গ্রাহককে সিস্টেমের কার্যপ্রণালি এবং ও O &M (Manual (Operation and Maintenance Manual) বুঝিয়ে দেওয়া
প্রয়োজনে নেট মিটারিং সংক্রান্ত কাগজপত্র ও প্রতিবেদন তৈরিতে ইউনিট অফিসকে সহায়তা করা
প্রয়োজন অনুযায়ী ২৪/৭ (সার্বক্ষণিক) সেবা প্রদান।
নেট মিটারিং সংক্রান্ত তথ্য সংগ্রহ।
বহুতল ভবন বা উঁচু জায়গায় কাজ করা
মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।