Title: গ্রোথ পার্টনার / গ্রোথ অ্যান্ড রেভিনিউ ম্যানেজার
Company Name: Pusti & Pure
Vacancy: --
Age: 20 to 30 years
Job Location: Chattogram
Salary: Negotiable
Experience:
পুষ্টি এন্ড পিওর একটি উদীয়মান অর্গানিক ও ন্যাচারাল ফুড ব্র্যান্ড, যা বাংলাদেশি ভোক্তাদের জন্য মানসম্পন্ন, বিশ্বাসযোগ্য এবং প্রাকৃতিকভাবে সংগৃহীত খাদ্যপণ্য সরবরাহে নিবেদিত। আমরা এখন একটি নতুন গ্রোথ ফেজ প্রবেশ করছি এবং এমন একজন গ্রোথ পার্টনার / গ্রোথ অ্যান্ড রেভিনিউ ম্যানেজার খুঁজছি যিনি আমাদের গ্রোথ ইঞ্জিনের সম্পূর্ণ মালিকানা নেবেন শুধু মার্কেটিং অ্যাক্টিভিটি বাস্তবায়নের জন্যে নয়।
গ্রোথ স্ট্র্যাটেজি
• পরিমাপযোগ্য টার্গেটসহ মাসিক ও ত্রৈমাসিক গ্রোথ স্ট্র্যাটেজি তৈরি ও বাস্তবায়ন করা
• রেভিনিউ, কাস্টমার অ্যাকুইজিশন ও রিপিট পারচেজ বাড়ানোর সুযোগ চিহ্নিত করা
• কাস্টমার জার্নিতে বাধা চিহ্নিত করে ক্রমাগত সমাধান কর
কাস্টমার ও মার্কেট রিসার্চ
• পুষ্টি অ্যান্ড পিওর-এর আদর্শ কাস্টমার সেগমেন্ট নির্ধারণ ও পরিমার্জন করা
• কাস্টমারের আচরণ, চাহিদা, আপত্তি ও কেনাকাটার প্যাটার্ন বিশ্লেষণ করা
• প্রতিযোগী গবেষণা করা এবং সফল মার্কেট স্ট্র্যাটেজি রিভার্স-ইঞ্জিনিয়ার করা
• কাস্টমার ফিডব্যাককে প্রোডাক্ট, অফার ও মেসেজিং উন্নয়নে কজে লাগানো
মার্কেটিং ও কাস্টমার অ্যাকুইজিশন
• ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ও অন্যান্য প্রাসঙ্গিক চ্যানেলে অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি তৈরি করা
• ডিজিটাল মার্কেটিং টিমের সাথে মিলে ক্যাম্পেইন পরিকল্পনা ও বাস্তবায়ন করা
• বিভিন্ন অডিয়েন্স, হুক, ক্রিয়েটিভ, অফার ও কনভার্সন মেকানিজম টেস্ট করা
• CAC, CPL, কনভার্সন রেট ও ক্যাম্পেইন-লেভেল প্রফিটেবিলিটি মনিটর করা
সেলস কনভার্সন
• লিড থেক পেয়িং কাস্টমার পর্যন্ত সম্পূর্ণ জার্নির দায়িত্ব নেওয়া
• কনভার্সন রেট বাড়াতে কাস্টমার সার্ভিস/সেলস টিমের সাথে কাজ করা
• বারবার আসা কাস্টমার আপত্তি চিহ্নিত করে সমধান তৈরি করা
• সেলস স্ক্রিপ্ট, ফলো-আপ সিস্টেম ও লিড-রিকভরি স্ট্র্যাটেজি তৈরি করা
প্রোডাক্ট ও অফার স্ট্র্যাটেজি
• চাহিদা, মার্জন ও গ্রোথ পটেনশিয়ালের ভিত্তিতে হিরো পডাক্ট চিহ্নিত করা
• বান্ডল, কম্বো ও প্রমোশনাল অফার তৈরি করা
• কাস্টমার আচরণ ও ইউনিট ইকোনমিক্সের ভিত্তিতে প্রাইসিং ও প্রমোশন সুপারিশ কর
• কোন প্রোডাক্ট স্কেল, উন্নত বা বন্ধ করা উচিত তা চিহ্নিত করা
কাস্টমার রিটেনশন
• রিপিট-পারচেজ স্ট্র্যাটেজি ও পোস্ট-পারচেজ কমউনিকেশন ফ্লো তৈরি করা
• লয়্যালটি ও রেফারেল সিস্টেম গড়ে তোলা
• কাস্টমার লাইফটাইম ভ্যালু (LTV) বৃদ্ধি করা
গ্রোথ এক্সপেরিমেন্ট
ধরাবাহিকভাবে স্ট্রাকচার্ড এক্সপেরিমেন্ট চালাতে হবে: হাইপোথিসিস → টেস্ট → পরিমাপ → শিক্ষা → স্কেল/বাতিল। উদাহরণ: নতুন অডিয়েন্স, নতুন কনটেন্ট অ্যাঙ্গেল, নতুন অফার, নতুন প্রোডাক্ট বান্ডল, নতুন বিজ্ঞাপন ক্রিযটিভ, নতুন সেলস স্ক্রিপ্ট, রিটেনশন ক্যাম্পেইন, রেফারেল ক্যাম্পেইন।
ডেটা ও পারফরম্যান্ অ্যানালিটিক্স
নিম্নলিখিত বিষয়গুলো ট্র্যাক ও রপোর্ট করতে হবে: রেভিনিউ, অর্ডার, কোয়ালিফায়েড লিড, কনভার্সন রেট, CAC, CPL, AOV, রপিট পারচেজ রেট, LTV, মার্কেটিং স্পেন্ড, গ্রস মার্জিন এবং মার্কেটিং পরবর্তী কন্ট্রিবিউশন। প্রার্থীকে ডেটাকে ব্যবসায়িক সিদ্ধান্তে রূপান্তর করতে হবে, শুধু রিপোর্ট তৈরি করলেই চলবে না।
টিম লিডারশিপ ও কো-অর্ডিনেশন
ডিজিটাল মার্কেটার, সাব-ডিজিটাল মার্কেটার গ্রাফিক্স ডিজাইনার, কাস্টমার সার্ভিস টিম, অ্যাকাউন্ট্যান্ট এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে গ্রোথ দিক নির্দেশনা প্রদান করে মার্কেটিং ও সেলস কার্যক্রমকে রেভিনিউ টার্গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।
কি পারফরম্যান্স ইন্ডিকেটর (KPI)
বিজনেস KPI
• রেভিনিউ গ্রোথ
• গ্রস / কন্ট্রিবিউশন প্রফিট
• কাস্টমার অ্যাকুইজিশন কস্ট (CAC)
• কনভার্সন রেট
• অ্যাভারেজ অর্ডার ভ্যালু (AOV)
• রিপিট পারচেজ রেট
• কাস্টমার লাইফটাইম ভ্যালু (LTV)
গ্রোথ KPI
• সফল গ্রোথ এক্সপেরিমেন্টের সংখ্যা
• চিহ্নিত ও স্কেল করা সফল ক্যাম্পেইন
• লিড কোয়ালিটি উন্নয়ন
• মার্কেটিং এফিসিয়েন্সি
• সেলস ফানেল উন্নয়ন
দ্রষ্টব্য: লাইক, ফলোয়ার, রিচ এবং পোস্ট সংখ্যা এই পদের জন্য প্রধান পারফরম্যান্স ইন্ডিকেটর হিসেবে বিবেচিত হবে না।
রিভিউ সময়সূচি
• ৩০ দিন: অনবোর্ডিং সম্পন্ন, ফানেল অডিট ও ডায়াগনোসিস প্রদান, প্রাথমিক এক্সপেরিমেন্ট রোডম্যাপ চড়ান্ত
• ৩০ দিনের মধ্যে প্রথম দফা গ্রোথ এক্সপেরিমেন্ট সম্পন্ন; CAC, কনভার্সন রেট ও AOV-এর বেসলাইন নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা।
• ৩ মাসের টার্গেট সেট করে ১ম মাস থেকেই রেভিনিউ জেনারেট করার মানুষিকতা নিয়ে ড্রাইভ দিতে হবে।
প্রয়োজনীয যোগ্যতা
অবশ্যই থাকতে হবে:-
• মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিসশন, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
• গ্রোথ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, FMCG, D2C বা কনজিউমার ব্র্যান্ডে ৬ -বছরের ব্যবহারিক অভিজ্ঞতা।
• ফেসবুক/মেট বিজ্ঞাপনে দৃঢ় দক্ষতা।
• সেলস ফানেল ও কনভার্সন অপ্টিমাইজেশনে দৃঢ় ধারণা।
• ই-কমার্স বা অনলাইন সেলস নিয়ে কাজের অভিজ্ঞতা।
• শক্তিশালী বিশ্লেষণী ও সমস্যা সমাধান ক্ষমতা; সেলস ও মার্কেটিং ডেটা নিয়ে কাজে সাচ্ছন্দ্য।
• কস্টমার সাইকোলজি ও অফার তৈরিতে দৃঢ় ধারণা।
• চমৎকার যোগাযোগ ও নেতৃত্বদানর দক্ষতা।
অগ্রাধিকারমূলক অভিজ্ঞতা
FMCG, অর্গানিক/ন্যাচারাল ফুড, ই-কমার্স, D2C ব্র্যান্ড, কনজিউমার প্রোডাক্ট, ফুড অ্যান্ড বেভারেজ, পারফরম্যান্স মর্কেটিং বা গ্রোথ মার্কেটিং-এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অগ্রাধিকারমূলক দক্ষতা
• Meta Ads, Meta Business Suite / Ads Manager
• Google Analytics / GA4
• Google Sheets / Excel
• CRM / কাস্টমার ডেটাবেজ।
• ফানেল অ্যানালিটিক্স ও কনভার্সন রেট অপ্টিমাইজেশন।
• কপিরাইটিং ও মার্কেটিং সাইকোলজি।
• কস্টমার রিসার্চ ও A/B টেস্টিং।
• ই-কমার্স অ্যানালিটিক্স।
• বেসিক আর্থিক/ব্যবসায়িক বিশ্লেষণ।
ইনসেনটিভ: নির্ধারিত গ্রোথ টার্গেট অর্জনের ভিত্তিতে পারফরম্যান্স-বেসড ইনসেনটিভ প্রাপ্য ( মাসিক & বছর শেষ এ )