Education
যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা জিপিএ/ সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
Additional Requirements
- প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
- ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা।
- নির্ধারিত সময়সূচী অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি ও সঞ্চয় আদায় এবং বকেয়া কিস্তির ফলোআপ করা।
- মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন (VO) গঠন করা।
- সকল প্রকার গ্রাহকসেবা নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা নীতিমালা অনুসরণ করা।
কর্মস্থল : ব্র্যাক মাঠ কার্যালয়। বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
ব্র্যাক বিশ্বাস করে, আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি- যেমন কর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি-তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি এবং শোষণ, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।
আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয় কিংবা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং মর্যাদাসম্পন্ন কাজের সমান সুযোগকে সম্মান করি।
জীবনের কঠিন সময় পেরিয়ে, হাল না ছেড়ে যারা আবার উঠে দাঁড়িয়েছেন- সেই সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি।
Job Other Benifits
স্নাতক/ সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে ২৩,০০০ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে ২৮,০০০ টাকা।
সংস্থার নীতিমালা অনুযায়ী এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করে। চাকরি নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। চাকরি নিয়মিত করা হলে মাসিক বেতন হবে স্নাতক/ সমমানের ক্ষেত্রে ২৭,৯৩১ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ক্ষেত্রে ৩৪৫৪৬ টাকা।
সুবিধাসমূহনীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য।
সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি নিয়মিত করা হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।