টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

প্রশিক্ষক / ইন্সট্রাক্টর (ট্রেড স্পেসিফিক) – টিভেট (TVET)

Peoples Oriented Program Implementation (POPI)

  • Barguna, Chattogram, Kushtia, Meherpur, Pirojpur
  • NGO/Development
  • পদ: ৩০
  • ২ ঘন্টা আগে
  • ২৮ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শনিবার ২৮শে নভেম্বর ২০২৬

Experience

  • 3 to 5 years

Education

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি এবং NSDA/BTEB-এর অধীনে ট্রেড সনদ (লেভেল-৩/৪) থাকতে হবে।

Requirements

  • 3 to 5 years

Additional Requirements

  • CBT&A লেভেল-৪ অথবা টিওটি (ToT) সনদসহ টিভেট প্রদানে ৩-৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক

Responsibilities & Context

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দারিদ্র্য, ক্ষুধা ও অবিচারমুক্ত একটি টেকসই জাতি গঠনে নিবেদিত—যেখানে সকল মানুষ মর্যাদার সাথে বসবাস করবে এবং উন্নতির জন্য সমান সুযোগ পাবে। POPI সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসহ (MFI) ৩০টিরও বেশি বিভিন্ন উন্নয়ন সহযোগীর সাথে নিবিড়ভাবে কাজ করে। বাংলাদেশের ৩৬টি জেলায় কার্যক্রম পরিচালনাকারী POPI বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

POPI-এর বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) Project-এর আওতায় নিম্নবর্ণিত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কর্মস্থল

চট্টগ্রাম: রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা ।

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলা ।

বরগুনা: পাথরঘাটা উপজেলা ।

কুষ্টিয়া: কুমারখালি, কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলা ।

মেহেরপুর : গাংনি উপজেলা ।

চাকরির ধরন: অস্থায়ী (চুক্তিভিত্তিক)

কাজের সারসংক্ষেপ:

ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের (বিশেষত পিছিয়ে পড়া ও বেকার যুবক-যুবতী) জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)-এর মানদণ্ড অনুযায়ী গুণগতমানসম্পন্ন ও দক্ষতাভিত্তিক (CBT) কারিগরি প্রশিক্ষণ পরিকল্পনা, পরিচালনা ও মূল্যায়ন করা। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলাই এই পদের মূল লক্ষ্য।

মূল দায়িত্বসমূহ:

প্রশিক্ষণ পরিকল্পনা ও পরিচালনা (Training Delivery & Planning)

  • পাঠ পরিকল্পনা তৈরি: NSDA বা BTEB অনুমোদিত কারিকুলাম ও কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (CS) অনুযায়ী সেশন প্ল্যান, লেসন প্ল্যান এবং প্রশিক্ষণ উপকরণ (CBLM) প্রস্তুত করা।

  • তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস: নির্ধারিত ট্রেডে অংশগ্রহণমূলক পদ্ধতিতে নিয়মিত তাত্ত্বিক (Theory) এবং হাতে-কলমে ব্যবহারিক (Practical) প্রশিক্ষণ পরিচালনা করা।

  • দুর্বল শিক্ষার্থীদের সহায়তা: পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদাসম্পন্ন (PWD) প্রশিক্ষণার্থীদের জন্য অতিরিক্ত সময় ও বিশেষ নির্দেশনা প্রদান করা।

মূল্যায়ন ও সনদায়ন (Assessment & Certification)

  • ধারাবাহিক মূল্যায়ন: প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাইয়ের জন্য নিয়মিত ফরমেটিভ (Formative) ও সামেটিভ (Summative) অ্যাসেসমেন্ট নেওয়া এবং ফলাফল সংরক্ষণ করা।

  • চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি: প্রশিক্ষণার্থীদের NSDA/BTEB-এর চূড়ান্ত অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেশনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা এবং পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা।

ল্যাব ব্যবস্থাপনা ও নিরাপত্তা (Lab Management & Safety)

  • যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ: প্রশিক্ষণ কেন্দ্রের ল্যাব, ওয়ার্কশপ, টুলস এবং মেশিনারিজের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের হিসাব (Inventory) রাখা।

  • নিরাপত্তা নিশ্চিতকরণ (OSH): প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (Occupational Safety and Health - OSH) বিধিমালা কঠোরভাবে মেনে চলা এবং প্রশিক্ষণার্থীদের এ বিষয়ে সচেতন করা।

নথিপত্র সংরক্ষণ ও কর্মসংস্থান সহায়তা (Documentation, Reporting & Linkage)

  • উপস্থিতি ও প্রতিবেদন: প্রশিক্ষণার্থীদের দৈনিক হাজিরা, লগবুক, অগ্রগতি প্রতিবেদন (Progress Report) এবং প্রশিক্ষণ সমাপনী প্রতিবেদন তৈরি করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।

  • কর্মসংস্থান সংযোগ (Job Placement): প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, চাকরি বা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এবং প্রজেক্টের জব প্লেসমেন্ট টিমের সাথে সমন্বয় করা।

  • সুরক্ষা নীতিমালা (Safeguarding): প্রশিক্ষণ কেন্দ্রে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং জেন্ডার-সংবেদনশীল (PSEA-compliant) পরিবেশ বজায় রাখা।

Job Other Benifits

    • বেতন: অনুমোদিত বাজেট/বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষ

    • অন্যান্য সুযোগ-সুবিধা : সংস্থার প্রচলিত নীতিমালা অনুযায়ী

Age

Na

Gender

Both Male and Female can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শনিবার ২৮শে নভেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন