টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

প্রজেক্ট কো-অর্ডিনেটর (Project Coordinator)

Peoples Oriented Program Implementation (POPI)

  • Barguna (Patharghata), Barishal, Chattogram (Fatikchhari, Hathazari, Rangunia, Rouzan), Pirojpur
  • NGO/Development
  • পদ: ২
  • ২ ঘন্টা আগে
  • ২৮ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শনিবার ২৮শে নভেম্বর ২০২৬

Experience

  • At least 5 years

Education

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, জনপ্রশাসন, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

Requirements

  • At least 5 years

Additional Requirements

অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা

  • উন্নয়ন সংস্থা/এনজিওতে প্রকল্প ব্যবস্থাপনা, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, TVET, কর্মসংস্থান অথবা সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে ন্যূনতম ৫ (পাঁচ) বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

  • প্রকল্প বা কর্মসূচির সমন্বয়, ব্যবস্থাপনা এবং একাধিক উপজেলা/এলাকায় কার্যক্রম পরিচালনা ও তদারকির ক্ষেত্রে ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • উপজেলা/জেলা পর্যায়ের টিম পরিচালনা, কর্মীদের সুপারভিশন, কর্মদক্ষতা মূল্যায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • দাতা সংস্থার জন্য প্রকল্প প্রস্তাব, কর্মপরিকল্পনা, বাজেট, অগ্রগতি প্রতিবেদন ও ফলাফলভিত্তিক প্রতিবেদন প্রস্তুত এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

  • সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত ও বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

  • Monitoring, Evaluation, Accountability and Learning (MEAL), MIS, তথ্য বিশ্লেষণ এবং ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

  • আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা, বাজেট পর্যবেক্ষণ এবং প্রকল্পের ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।

  • নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, দল পরিচালনা, যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।

  • বাংলা ও ইংরেজি ভাষায় প্রতিবেদন প্রস্তুত ও যোগাযোগে দক্ষ হতে হবে। MS Word, Excel, PowerPoint এবং অনলাইন MIS ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

  • ক্লাস্টারের পাঁচটি উপজেলায় নিয়মিত মাঠপর্যায়ে ভ্রমণ ও কার্যক্রম তদারকির মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।

Responsibilities & Context

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্যমুক্ত একটি সহনশীল ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সংস্থাটি সরকারি প্রতিষ্ঠান এবং দেশি-বিদেশি ৩০টিরও বেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছে। বর্তমানে POPI বাংলাদেশের ৩৬টি জেলায় বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

POPI-এর বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) Project, যা Save the Children- এর সহায়তায় পরিচালিত হচ্ছে, প্রকল্পের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাউজান,হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলা, বরগুনা জেলার পাথরঘাটা একং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য নিম্নবর্ণিত পদে ক্লাস্টার ভিত্তিক একজন যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কর্মএলাকা :

চট্টগ্রাম ক্লাস্টার:

  • চট্টগ্রাম: ফটিকছড়ি, রাউজান,হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলা ।

বরিশাল ক্লাস্টার:

  • বরগুনা: পাথরঘাটা উপজেলা।

  • পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলা।

চাকরির ধরন:(প্রকল্পের মেয়াদ ৩০ অক্টোবর ২০২৮ পর্যন্ত)

পদের উদ্দেশ্য ও দায়িত্বের সারসংক্ষেপ

প্রজেক্ট কো-অর্ডিনেটর উল্লেখিত ক্লাস্টার ভিত্তিক জেলাগুলোর উপজেলাগুলোতে EARN প্রকল্পের সার্বিক কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয়, ব্যবস্থাপনা, তদারকি ও মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করবেন। তিনি সংশ্লিষ্ট উপজেলা ব্যবস্থাপকদের সরাসরি সুপারভিশন ও দিকনির্দেশনা প্রদান করবেন এবং প্রকল্পের নির্ধারিত লক্ষ্যমাত্রা, কর্মপরিকল্পনা, বাজেট ও সময়সীমা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এ ছাড়াও POPI-এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, প্রকল্পের দাতা/সহযোগী সংস্থা, সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষত যুব উন্নয়ন অধিদপ্তর (DYD), স্থানীয় প্রশাসন এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ফলাফলভিত্তিক প্রতিবেদন প্রস্তুত, দাতা সংস্থার রিপোর্টিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা এবং প্রকল্পের সামগ্রিক জবাবদিহি নিশ্চিত করতে নেতৃত্ব দিতে হবে।

প্রধান দায়িত্ব ও কর্তব্য

ক্লাস্টার পর্যায়ে প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন

  • ক্লাস্টারে উল্লেখিত উপজেলায় EARN প্রকল্পের সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন, সমন্বয় ও তদারকি করা।

  • প্রকল্পের অনুমোদিত কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেট ও সময়সীমা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা।

  • ক্লাস্টারভিত্তিক বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।

  • প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সময়োপযোগী সমাধানের উদ্যোগ গ্রহণ করা।

উপজেলা ব্যবস্থাপকদের সুপারভিশন ও টিম ব্যবস্থাপনা

  • ক্লাস্টারে উল্লেখিত উপজেলার উপজেলা ব্যবস্থাপকদের সরাসরি সুপারভিশন, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা।

  • উপজেলা ব্যবস্থাপকদের কাজের অগ্রগতি, কর্মদক্ষতা ও জবাবদিহি নিয়মিত পর্যালোচনা করা।

  • উপজেলা পর্যায়ের কর্মীদের দায়িত্ব বণ্টন, কাজের সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং দলগত কার্যক্রম নিশ্চিত করা।

  • নিয়মিত ক্লাস্টার সমন্বয় সভা আয়োজন এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি অনুসরণ করা।

  • উপজেলা পর্যায়ের কার্যক্রমের মান, সময়ানুবর্তিতা ও নির্ধারিত ফলাফল অর্জন নিশ্চিত করা।

প্রকল্পের কারিগরি কার্যক্রমের তদারকি

  • NEET (Not in Education, Employment or Training) যুবদের চিহ্নিতকরণ, যোগ্যতা যাচাই, নির্বাচন ও অন্তর্ভুক্তির প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

  • Village Level Training Center (VLTC) স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনার কার্যক্রম তদারকি করা।

  • বাজারের চাহিদাভিত্তিক ট্রেড নির্বাচন এবং দক্ষতা উন্নয়ন, Socio-Emotional and Behavioral (SEB) ও Enterprise Development Training (EDT) কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা।

  • প্রশিক্ষণার্থী নির্বাচন, প্রশিক্ষণের উপস্থিতি, প্রশিক্ষণ সম্পন্নকরণ, মূল্যায়ন ও সনদপ্রাপ্তির অগ্রগতি পর্যবেক্ষণ করা।

  • প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, ইন্টার্নশিপ, শিক্ষানবিশি, চাকরি প্রাপ্তি ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের অগ্রগতি তদারকি করা।

  • নারী ও সুবিধাবঞ্চিত যুবদের অংশগ্রহণ এবং প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া।

সরকারি প্রতিষ্ঠান ও অংশীজনের সঙ্গে সমন্বয়

  • জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD), উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।

  • Upazila Coordination Committee (UCC), Community Group (CG) এবং অন্যান্য স্থানীয় কাঠামোর কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে কি না তা নিশ্চিত করা।

  • প্রকল্পের লক্ষ্য অর্জনে স্থানীয় বেসরকারি সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, নিয়োগদাতা, উদ্যোক্তা ও নাগরিক সমাজের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা।

  • প্রয়োজন অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে সভা, কর্মশালা, পরামর্শ সভা ও অংশীজন সমাবেশে POPI-এর প্রতিনিধিত্ব করা।

POPI ব্যবস্থাপনা ও দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং রিপোর্টিং

  • POPI-এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা এবং ক্লাস্টারের সার্বিক অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় সিদ্ধান্তের বিষয়গুলো উপস্থাপন করা।

  • দাতা/সহযোগী সংস্থার নির্ধারিত নির্দেশনা, প্রতিবেদন কাঠামো ও সময়সীমা অনুযায়ী প্রকল্পের অগ্রগতি ও ফলাফলভিত্তিক প্রতিবেদন প্রস্তুত ও দাখিলের নেতৃত্ব দেওয়া।

  • মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদন এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ প্রতিবেদন প্রস্তুত ও পর্যালোচনা করা।

  • দাতা সংস্থা, POPI ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অংশীজনের পরিদর্শন, সভা ও পর্যালোচনা কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও উপস্থাপনা নিশ্চিত করা।

  • প্রকল্পের অর্জন, সফলতার গল্প, কেস স্টাডি, উত্তম চর্চা ও শিক্ষণীয় বিষয়সমূহ নথিভুক্ত ও উপস্থাপনের ব্যবস্থা করা।

পরিবীক্ষণ, মূল্যায়ন ও তথ্য ব্যবস্থাপনা

  • পাঁচটি উপজেলার কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পরিবীক্ষণ এবং লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন পর্যালোচনা করা।

  • প্রকল্পের MIS পোর্টালে তথ্যের নিয়মিত, সঠিক ও সময়মতো অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

  • তথ্যের গুণগত মান, নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা করা।

  • মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, তথ্য যাচাই, উপকারভোগীদের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় ফলোআপ নিশ্চিত করা।

  • পরিবীক্ষণ ও মূল্যায়নের ফলাফল বিশ্লেষণ করে প্রকল্পের কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা

  • ক্লাস্টারের অনুমোদিত বাজেট অনুযায়ী ব্যয় পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করা।

  • আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি এবং Value for Money নিশ্চিত করা।

  • বাজেটের বিপরীতে ব্যয়ের অগ্রগতি পর্যালোচনা এবং সম্ভাব্য বিচ্যুতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

  • প্রকল্পের নীতিমালা, POPI-এর প্রচলিত নীতিমালা এবং দাতা সংস্থার আর্থিক ও প্রশাসনিক নির্দেশনা অনুসরণ নিশ্চিত করা।

সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহি

  • প্রকল্পের সব কার্যক্রমে Safeguarding, Gender Equality, Child Protection এবং Prevention of Sexual Exploitation, Abuse and Harassment (PSEAH) সংক্রান্ত নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।

  • উপকারভোগীদের নিরাপত্তা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

  • অভিযোগ ও মতামত গ্রহণ এবং Grievance Redress Mechanism (GRM) কার্যকর রাখার বিষয়টি তদারকি করা।

  • প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা।

Job Other Benifits

    • বেতন ও অন্যান্য সুবিধা : প্রকল্পের অনুমোদিত বাজেট ও বেতন কাঠামো অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Age

Na

Gender

Both Male and Female can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শনিবার ২৮শে নভেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন