Title: উপজেলা সুপারভাইজার (Upazila Supervisor)
Company Name: SACHETAN SOCIETY
Vacancy: --
Age: Na
Job Location: Rajshahi (Putia)
Salary: Negotiable
Experience:
Published: 1-01-01
Application Deadline: 2026-10-25
Education:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
উন্নয়ন সংস্থা, কমিউনিটি মোবিলাইজেশন, স্বাস্থ্য কর্মসূচি, মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা অথবা বিক্রয় ও টিম ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাঠপর্যায়ে কর্মীদের তদারকি, GSM নেটওয়ার্ক পরিচালনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
MS Word, Excel ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
নিয়মিত মাঠপর্যায়ে ভ্রমণ এবং দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
এসএমসির (SMC) আর্থিক সহযোগিতায় সচেতন সোসাইটি কমিউনিটি মোবিলাইজেশন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শূন্য পদে উপজেলা সুপারভাইজার নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের বিবরণ
পদসংখ্যা: শূন্য পদ
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: রাজশাহী সদর সংলগ্ন পুঠিয়া উপজেলা
প্রধান দায়িত্ব ও কর্তব্য
উপজেলার কমিউনিটি মোবিলাইজেশন প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকি করা।
কমিউনিটি মোবিলাইজার (CM), প্যারামেডিক এবং GSM-দের কার্যক্রম নিয়মিত মনিটরিং ও সমন্বয় করা।
প্রকল্পের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী SMC-এর পণ্য বিক্রয় বৃদ্ধি এবং GSM নেটওয়ার্ক সক্রিয় রাখার উদ্যোগ গ্রহণ করা।
মাঠপর্যায়ে নিয়মিত ভিজিটের মাধ্যমে কর্মীদের কার্যক্রম, কর্মদক্ষতা ও লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
GSM-দের নিয়মিত সভা, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করা।
কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, বাড়ি পরিদর্শন এবং অন্যান্য নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি করা।
মাসিক কর্মপরিকল্পনা, অগ্রগতি প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা।
প্রকল্পের নীতিমালা ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে
মোবাইল বিল।
উৎসব ভাতা।
মাঠ ভিজিটের যাতায়াত বিল।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।