Education
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কৃষি/ প্রাণিবিদ্যা/ উদ্ভিদবিদ্যা/ পরিবেশ বিজ্ঞান/ মৃত্তিকা বিজ্ঞান/ মাৎস্যবিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
Responsibilities & Context
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১৪ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের উন্নত ও সম্ভাবনাময় জীবন গড়ার সুযোগ তৈরি করতে কাজ করে চলেছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দেশজুড়ে ৩৩০০+ শাখার মাধ্যমে প্রায় ১.১৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে, যার মধ্যে ৯০% নারী গ্রাহক।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
দায়িত্বসমূহ
সদস্য সংগ্রহ, সঞ্চয়, ঋণ বিতরণ ও সময়মত ঋণ আদায় নিশ্চিত করা
প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ ও বিনিয়োগে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা
কৃষিপণ্য বাজারজাতকরণ ও আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জীবিকা উন্নয়নে সহায়তা করা
ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করা
কর্মস্থলঃ ব্র্যাক মাঠ কার্যালয়। বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
Job Other Benifits
শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৮,০০০ টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করার পর চাকরি নিয়মিত হলে, মাসিক বেতন হবে ৩৪,৫৪৬ টাকা।
উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য