টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

সহকারী পরিচালক (এমএফ)

Mousumi

  • Anywhere in Bangladesh
  • None
  • পদ: ০১
  • ২ ঘন্টা আগে
  • ১১ ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শুক্রবার ১১ই ডিসেম্বর ২০২৬

Experience

  • At least 2 years

Requirements

  • At least 2 years

Additional Requirements

  • Age At most 47 years
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

  • অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ের কোনো এনজিও’র ঋণ কার্যক্রমে সহকারী পরিচালক পদে কমপক্ষে ০২ বছর/ উপ-সহকারী পরিচালক পদে ০৩ বছর/ জোনাল ম্যানেজার পদে কমপক্ষে ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার দেওয়া হবে। 

  • বয়স: সর্বোচ্চ ৪৭ বৎসর। অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য।

  • কর্মস্থল:  প্রধান কার্যালয় ও শাখা অফিস সমূহ।

  • ঋণ কার্যক্রমের বর্তমান প্রেক্ষাপট/পরিস্থিতি, মাঠ পর্যায়ে বিদ্যমান ঝুঁকি ও উত্তরণের কৌশল, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিকভাবে সময়োপযোগী করণীয় বিষয়ে উদ্যোগ গ্রহণের বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে। 

  • বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে।

  • কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহার এবং বাংলা ও ইংরেজি টাইপিং জানা বাধ্যতামূলক।

  • প্রার্থীকে সংস্থার প্রয়োজনে যে কোনো কর্মএলাকায় ভ্রমণ করতে হবে।

    অন্যান্য শর্তাবলী:

  • শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।

  • যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয় দ্বারা (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।

  • চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ২৫,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার নীতিমালা অনুযায়ী ফেরত প্রদান করা হবে।

  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

Responsibilities & Context

সংস্থার পরিচিতি ও প্রেক্ষাপট: বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী ১৯৮৬ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০০৫৬৩-০০২২৯-০০২৪০। বর্তমানে সংস্থার ৪২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার চলমান ঋণ কর্মসূচির জন্য সহকারী পরিচালক (এমএফ) পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

 

প্রধান দায়িত্বসমুহ:

  • মাইক্রোফিন্যান্স কার্যক্রমের জন্য বাৎসরিক বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করা।

  • ঋণ কার্যক্রমের গুণগত মান রক্ষার্থে যুগোপযোগী ও মাঠ পর্যায়ের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ পলিসি তৈরিতে সুপারিশ, বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ এবং বিভিন্নমুখী কৌশলগত পদক্ষেপ গ্রহণে কার্যকর অংশগ্রহণ।

  • ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং তা নিরসনে যুগোপযোগী কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে বিভাগীয় ঊর্ধ্বতনদের প্রয়োজনীয় সহযোগিতাপ্রদান।

  • জোনাল ম্যানেজার, আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকদের কার্যক্রম পরিদর্শন, পর্যালোচনা, সমন্বয় সাধন ও পরিচালনা করা।

  • শাখা পর্যায়ে তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করা এবং সুষ্ঠু তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করা।

  • ঋণের নির্ধারিত সিলিং অনুযায়ী ঋণ যাচাই ও অনুমোদন এবং জোনাল ম্যানেজার ও আঞ্চলিক ব্যবস্থাপকদের অনুমোদিত ঋণ যাচাই বাছাই করা।

  • ঋণ কর্মসূচির অগ্রগতি এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিত করে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

  • সংস্থার লক্ষ্যমাত্রা এবং অর্জনচিত্রসহ কার্যক্রমের সার্বিক বিষয়াদি নিয়ে জোনাল ম্যানেজার এবং আঞ্চলিক ব্যবস্থাপকের সঙ্গে সাপ্তাহিক/মাসিক সভা পরিচালনা করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করা।

  • ঋণ খেলাপির কারণ, গতি-প্রকৃতি, আদায়ের কৌশল, আদায়ের অগ্রগতি/অবনতি ইত্যাদি বিশ্লেষণ ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

  • বিভিন্ন অডিট রিপোর্টে উল্লেখিত পর্যবেক্ষণ সমূহের ক্ষেত্রে যথাযথ Compliance নিশ্চিত করা।

  • দাতা সংস্থা/অর্থায়নকারী সংস্থা সমূহের চাহিদা/পরামর্শ অনুযায়ী যাবতীয় যোগাযোগ ও Compliance নিশ্চিতে কার্যকর দায়িত্ব পালন করা।

  • বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ঋণ কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহে কার্যকর ভূমিকা রাখা।

  • ঋণ কার্যক্রমের দৈনিক ভিত্তিতে Status Study করার Tools তৈরিতে কার্যকর অংশগ্রহণ করা।

  • কর্মী নিয়োগের জন্য বাৎসরিক চাহিদা প্রস্তুত এবং বদলীর পরিকল্পনা সংক্রান্ত কাজে ভূমিকা রাখা।

  • অপেক্ষাকৃত দুর্বল কর্মীদের দুর্বলতা চিহ্নিত করা এবং দুর্বলতা উত্তরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

  • কর্মী-কর্মকর্তা পর্যায়ে যথাযথ সুপারভিশন ও মনিটরিং, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, Staff Conflict চিহ্নিত করে তা দূরীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, অঞ্চল ভেদে উপযুক্ত স্টাফ পদায়নসহ সন্তোষজনক Internal Control System প্রতিষ্ঠাকরণে দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা।

  • মাসের কমপক্ষে ১৫ দিন মাঠ পরিদর্শন পূর্বক তহবিলের ব্যবহার যাচাইসহ চলমান কার্যক্রমের গুণগতমান যাচাই এবং দ্রুত প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা/পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা।

Job Other Benifits

    • চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

    • প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ প্রাপ্য হবেন।

    • মোটরসাইকেল এর জ্বালানী বিল, লাঞ্চ ভাতা, মোবাইল বিল এবং টিএ-ডিএ প্রাপ্য হবেন।

    • সংস্থার নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি সুবিধা।

Age

At most 47 years

Gender

Both Male and Female can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শুক্রবার ১১ই ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

Similar Jobs

টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন