Experience
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit
Education
- Bachelor/Honors
- Masters
Requirements
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit
Additional Requirements
- Age At most 45 years
ঋণ কার্যক্রমের বর্তমান প্রেক্ষাপট/পরিস্থিতি, মাঠ পর্যায়ে বিদ্যমান ঝুঁকি ও উত্তরণের কৌশল, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিকভাবে সময়োপযোগী করণীয় বিষয়ে উদ্যোগ গ্রহণের বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে।
বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে।·
কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহার এবং বাংলা ও ইংরেজি টাইপিং জানা বাধ্যতামূলক।
প্রার্থীকে সংস্থার প্রয়োজনে যে কোনো কর্মএলাকায় ভ্রমণ করতে হবে।
অন্যান্য শর্তাবলী:
শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয় দ্বারা (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ২৫,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার নীতিমালা অনুযায়ী ফেরত প্রদান করা হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
Responsibilities & Context
সংস্থার পরিচিতি ও প্রেক্ষাপট: বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী ১৯৮৬ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০০৫৬৩-০০২২৯-০০২৪০। বর্তমানে সংস্থার ৪২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার চলমান ঋণ কর্মসূচি জন্য জোনাল ম্যানেজার পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
প্রধান দায়িত্বসমুহ:
আওতাধীন অঞ্চল ও শাখার যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া মনিটরিং ও সুপারভিশন করা।
দায়িত্বপ্রাপ্ত অঞ্চল ও শাখা সমূহের বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা প্রনয়ণ, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন ফলোআপ, পরিকল্পনার বিপরীতে অর্জন প্রতিবেদন প্রস্তুত ও যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান ও ব্যবস্থা গ্রহণ।
আঞ্চলিক ব্যবস্থাপকদের ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক, মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন এবং প্রতিদিনের কাজ ফলোআপ ও দিকনির্দেশনা প্রদান। নিজের ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত করা।
সংস্থার ঋণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য জোনের সকল শাখা ও অঞ্চলে অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয়ে তত্ত্ববধায়কের নিকট উপস্থাপন করা।
ফিল্ড বা মাঠপর্যায়ের বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কৌশলগত সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
প্রধান কার্যালয়ের যাবতীয় নির্দেশনা আঞ্চলিক ব্যবস্থাপকদের মাধ্যমে কর্ম এলাকায় কার্যকর করার ব্যবস্থা নেয়া।
ঋণ অনুমোদন সিলিং অনুযায়ী ঋণ প্রস্তাব সরেজমিনে যাচাই করে অনুমোদন করা।
সাপ্তাহিক ভিত্তিতে শাখা থেকে আগত ঋণ প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন করা।
ঋণ কর্মসূচির লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ অনুমোদন, বিতরণ ও আদায় নিশ্চিত করা। অঞ্চলের বিতরণকৃত ঋণ ও ঋণের ব্যবহার যাচাই করা।
প্রতিটি অঞ্চলের সপ্তাহ ভিত্তিক ঋণ চাহিদা বিশ্লেষণ এবং অতিরিক্ত টাকার যথাযথ সংস্থান ও ব্যবহার নিশ্চিত করা।
সংস্থার আর্থিক নীতিমালা অনুযায়ী অঞ্চলের অধীনস্ত শাখাসমূহের দৈনন্দিন লেনদেন নিয়মিত মনিটরিং করা এবং অঞ্চল ও শাখার হিসাব সংক্রান্ত লেনদেনের ডকুমেন্টসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে তার সঠিকতা নিশ্চিত করা।
লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, ঋণ বিতরণ, ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা।
শাখাসমূহে ঋণ, সঞ্চয়, ঝুঁকি তহবিলসহ সকল কার্যক্রম নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তার তত্ত্বাবধান করা।
শাখা অফিস ও কেন্দ্র বা মাঠপর্যায়ে বিভিন্ন নথিপত্র সরেজমিনে যাচাই করা।
নির্দেশনা অনুযায়ী অধীনস্থ আঞ্চলিক ব্যবস্থাপকগণ কর্তৃক যথাযথভাবে শাখা পরিদর্শন নিশ্চিত করা।
শাখা ও অঞ্চল সমূহের বিভিন্ন প্রতিবেদন যাচাই সাপেক্ষে কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রেরণের ব্যবস্থা করা।
কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নমুনা ভিত্তিতে আওতাধীন শাখাসমূহের খেলাপী ঋণীদের সাথে সাক্ষাৎ করে আদায়ের ব্যবস্থা গ্রহণ করা এবং খেলাপী প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
অঞ্চল/শাখার যাবতীয় লেজার-রেজিস্টারে হালনাগাদ তথ্য যাচাইয়ের মাধ্যমে তার সঠিকতা নিশ্চিত হওয়া।
জোনাল অফিসের অধীনস্থ অঞ্চলের কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।
অঞ্চল ও শাখাসমূহের দুর্বল ও সবল দিক বিশ্লেষণ করা এবং তদানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
অঞ্চল অফিস এবং আওতাধীন সকল শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আঞ্চলিক ব্যবস্থাপকদের কাজে সমন্বয় সাধন করা।
অঞ্চলের সমন্বিত চাহিদা অনুসারে প্রধান কার্যালয় হতে অঞ্চল/শাখার ফান্ড ব্যবস্থাপনা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া।
আওতাধীন সকল অঞ্চলের সমন্বিত বাজেট তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
পদমর্যাদা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে বিভিন্ন প্রকার আর্থিক/অনার্থিক/ক্রয় সংক্রান্ত অনুমোদন প্রদান এবং যাবতীয় বিল ভাউচার যাচাই করা।
কর্মী কর্তৃক যে কোনো প্রকার অর্থিক বা অনার্থিক অনিয়ম হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা (আদায়ের ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা ইত্যাদি) গ্রহণ করা।
নতুন অঞ্চল/শাখা খোলার বিষয়ে এলাকা জরিপ করে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো।
Internal Audit, External Audit পর্যবেক্ষণসমূহ বাস্তবায়ন করা।
আঞ্চলিক ব্যবস্থাপকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন তৈরি, জোনের সকল কর্মীর বার্ষিক প্রতিবেদনে প্রতিস্বাক্ষর করে যথানিয়মে উপস্থাপন করা।
মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষানবিশ কর্মীদের প্রশিক্ষণ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া ও মেন্টরিং করা।
প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, জ্ঞান বিনিময় এবং অনুপ্রাণিত করার মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কর্মীদের প্রস্তুত করা।
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
Job Other Benifits
চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ প্রাপ্য হবেন।
মোটরসাইকেল এর জ্বালানী বিল, লাঞ্চ ভাতা, মোবাইল বিল এবং টিএ-ডিএ প্রাপ্য হবেন।
সংস্থার নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি সুবিধা।