Title: Senior Executive Sales
Company Name: The University Press Limited
Vacancy: 1
Age: 25 to 33 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
পদ: সিনিয়র এক্সিকিউটিভ – সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন
প্রতিষ্ঠান: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)
দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)–এর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগে একজন যোগ্য ও উদ্যমী সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। পদটি একটি ডেভলপমেন্টাল রোল হিসেবে বিবেচিত, যেখানে নির্বাচিত প্রার্থী রিটেইল, অনলাইন, প্রাতিষ্ঠানিক এবং ইভেন্টভিত্তিক সেলস চ্যানেলে কৌশলগত কার্যক্রম বাস্তবায়ন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখবেন।
প্রধান দায়িত্বসমূহ:
ব্যবসায়িক সম্প্রসারণ: বার্ষিক সেলস লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ডিস্ট্রিবিউটার, রিটেইলার ও করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাজারের পরিধি বৃদ্ধি করা।
চ্যানেল অপারেশনস: রিটেইল ও ডিস্ট্রিবিউশন চ্যানেলের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, স্টক মনিটরিং এবং মার্কেটিং টিমের সাথে সমন্বয় করে প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করা।
সেলস অ্যানালিটিক্স: পিওএস ডেটা এবং সেলস রিপোর্ট বিশ্লেষণ করে বিক্রির ট্রেন্ড, গ্যাপ ও নতুন সুযোগগুলো চিহ্নিত করা।
ইভেন্ট ম্যানেজমেন্ট: বইমেলা, প্রদর্শনী ও অন্যান্য ক্যাম্পেইনের লজিস্টিকস এবং সেলস অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
টিম সুপারভিশন: মাঠপর্যায়ের সেলস টিম ও জুনিয়র কর্মীদের গাইড করা এবং কাজের মান উন্নয়নে সহায়তা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ব্যবসায় শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
সেলস, ডিস্ট্রিবিউশন বা রিটেইল অপারেশন খাতে ৩ থেকে ৫ বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতা।
প্রয়োজনীয় দক্ষতাঃ
চমৎকার যোগাযোগ ও নেগোশিয়েশন দক্ষতা
ডেটা অ্যানালিসিস ও রিপোর্টিংয়ে পারদর্শিতা
এমএস অফিস (বিশেষ করে এক্সেল) চালনায় দক্ষতা
দলীয় নেতৃত্বের গুণাবলি ও সমন্বয়ের ক্ষমতা
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, রাত ১০:০০টার মধ্যে হালনাগাদ সিভি পাঠাতে হবে এই ঠিকানায়: hr.uplbooks@gmail.com
(ইমেইলের সাবজেক্টে অবশ্যই "Application for Senior Executive – Sales & Distribution" উল্লেখ করতে হবে)
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই কেবল যোগাযোগ করা হবে।