Title: Security Guard
Company Name: DDPL
Vacancy: 5
Age: Na
Job Location: Dhaka (Basundhara RA)
Salary: Tk. 10000 - 20000 (Monthly)
Experience: --
Published: 2026-05-19
Application Deadline: 2026-06-18
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
কর্মী, ভিজিটর, সরবরাহকারী ও অন্যান্য ব্যক্তির প্রতিষ্ঠানে প্রবেশ ও বহির্গমন পর্যবেক্ষণ ও অনুমতি প্রদান।
বহিরাগত ব্যক্তির অননুমোদিত প্রবেশ রোধ করা।
আগমন ও বহির্গমনকালে সব ধরনের যানবাহনের নিরাপত্তা তল্লাশি করা।
যানবাহন, ভিজিটর ও সংশ্লিষ্ট তথ্য রেজিস্টারে যথাযথভাবে নথিভুক্ত করা।
প্রতিষ্ঠানে প্রবেশকৃত ও বহির্গত মালামালের সঠিক যাচাই নিশ্চিত করা।
যথাযথ অনুমতি ছাড়া কোনো মালামাল প্রবেশ বা বাহির হতে না দেওয়া।
মালামাল গ্রহণ ও প্রেরণের তথ্য রেজিস্টারে সঠিকভাবে সংরক্ষণ করা।
প্রতিষ্ঠানের কর্মী, ভিজিটর, অবকাঠামো ও সম্পদের নিরাপত্তা রক্ষা করা।
নিয়মিত টহলের মাধ্যমে অফিস/প্রজেক্ট সাইট প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করা।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে অবহিত করা।
সন্দেহজনক ব্যক্তি, আচরণ বা ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সুপারভাইজার/ব্যবস্থাপনাকে রিপোর্ট করা।
ডিউটি চলাকালীন পর্যবেক্ষণ, ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য লিখিত আকারে রিপোর্ট করা।
অ্যালার্ম, সন্দেহজনক শব্দ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো।
প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখা।
নির্ধারিত ইউনিফর্ম, আইডি কার্ড, টর্চলাইট, হুইসেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করা।
প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ও নিরাপত্তা নীতিমালা মেনে চলা।
নির্ধারিত শিফট অনুযায়ী দিবারাত্রি দায়িত্ব পালন করা।
ডিউটি চলাকালীন সবসময় নির্ধারিত পোস্টে উপস্থিত থাকা।
প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সময়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ডিউটির সময় সিকিউরিটি ড্রেস/ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।
ব্যবস্থাপনা বা সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালন করা।