Title: সিকিউরিটি গার্ড
Company Name: Pink City Co-Operative Society Limited
Vacancy: 10
Age: 20 to 45 years
Job Location: Dhaka, Dhaka (Khilkhet)
Salary: Negotiable
Experience:
আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগত দর্শনার্থী কিংবা অতিথি এবং তাদের ব্যবহৃত যানবাহনসমূহের অনুপ্রবেশ ও প্রস্থান নজরদারি করা;
সকল গার্ডদের ০৩ শিফটে (সকাল, দুপুর ও রাত) রোস্টার পদ্ধতিতে বাধ্যতামূলক দায়িত্ব পালন করতে হবে;
রাত্রিকালীন সময়ে আবাসিক এলাকায় রোড ভিত্তিক ভাগ হয়ে অনাকাঙ্খিত লোকজনের আনাগোনা ও ঘটনা রোধকল্পে টর্চ নিয়ে, বাঁশি বাজিয়ে লাঠি হাতে দায়িত্বশীলতার সহিত দায়িত্ব পালন করতে হবে;
প্রতি শিফট পরিবর্তনের সময় পরবর্তী শিফটের গার্ডদের নিকট দায়িত্ব হস্তান্তর করে ওয়ার্ক স্টেশন ত্যাগ করবেন;
সোসাইটির স্টিকারযুক্ত যানবাহনসমূহের নিরাপদ প্রবেশ ও প্রস্থান নিশ্চিতকরণ। স্টিকার বিহীন যানবাহণসমূহ যথাযথ ভাবে নাম, পরিচয়, গন্তব্যস্থল ও আগমনের কারণ এন্ট্রি রেজিষ্টারে নথিভূক্তকরণ;
গেইট পাশ ছাড়া কোন মালামাল আবাসিক এলাকার গেটের বাইরে যেতে না দেওয়া এবং আবাসিক এলাকার ভিতরে কোন মালামাল প্রবেশের পূর্বে চালান ও অন্যান্য কাগজপত্র ভালভাবে চেক করা;
স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম বহির্ভূত কোন অস্বাভাবিকদ পরিস্থিতি, দাঙ্গা-হাঙ্গামা, হৈচৈ, দূর্ঘটনা ইত্যাদি বিষয় দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করা এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
প্রতিষ্ঠানের সকল প্রকার মালামাল চুরি রোধকল্পে সবর্দা সজাগ দৃষ্টি রাখা;
নিরাপত্তা বিভাগের মাধ্যমে রক্ষণাবেক্ষণ হয় এমন সকল রেজিস্টার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ আপডেট ও চেক করা;
আবাসিক এলাকায় আগত মালামালের গন্তব্যস্থল ও পরিমান যাচাইপূর্বক যথাযথ ভাবে নথিভুক্ত করা;
যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে আবাসিক এলাকায় বসবাসকারী অধিবাসীদের জানমাল এবং অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা;
কোন প্রকার সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ/ম্যানেজার কে অবহিত করা এবং
নিরাপত্তা বিভাগের জন্য নির্ধারিত পোশাক পরিচ্ছদ, বুট, ক্যাপ, নেইম প্লেট, পরিচয়পত্র, নিরাপত্তা সরঞ্জামাদি ইত্যাদি পরিধান করে দায়িত্ব পালন করা।