Education
ন্যূনতম এইচএসসি পাস।
Additional Requirements
- Age At least 20 years
কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Responsibilities & Context
### প্রতিষ্ঠানের বিবরণ
আকবর এন্টারপ্রাইজ একটি CSL Agent প্রতিষ্ঠান, যা পূবালী ব্যাংক পিএলসি-এর তত্ত্বাবধানে PI Banking Project বাস্তবায়ন ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে। এই প্রকল্পের আওতায় eKYC Account Opening, PI Banking One Stop Service এবং QR Code-ভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ গ্রাহক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা, সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি এবং Cashless Digital Transaction ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫০০ জন Field Executive নিয়োগ করা হবে।
### পদের দায়িত্ব ও কর্তব্য :
নির্ধারিত এলাকায় নতুন গ্রাহক সংগ্রহ এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করা।
eKYC পদ্ধতিতে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় সহযোগিতা করা।
গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্ধারিত পদ্ধতিতে Account Opening কার্যক্রম সম্পন্ন করা।
বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে QR Code স্থাপন করা।
দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের QR Code-ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্পর্কে অবহিত করা।
গ্রাহকদের PI Banking One Stop Service এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা সম্পর্কে ধারণা প্রদান করা।
নির্ধারিত এলাকায় নিয়মিত ফিল্ড ভিজিটের মাধ্যমে নতুন গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠান সংযুক্ত করা।
দৈনিক কাজের লক্ষ্যমাত্রা অনুযায়ী Account Opening ও QR Code স্থাপনের কার্যক্রম সম্পন্ন করা।
সম্পন্ন করা কাজের তথ্য ও প্রয়োজনীয় রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।
প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মনীতি ও নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করা।
Job Other Benifits
শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হলে মেডিকেল ভাতার সুবিধা।
মৃত্যুজনিত কারণে পরিবারের জন্য এককালীন আর্থিক অনুদান।
চাকরির মেয়াদ শেষে এককালীন প্রভিডেন্ট ফান্ড সুবিধা।
### চাকরির ধরন :চুক্তিভিত্তিক (১২ বছর মেয়াদি)।