Education
বিবিএ / স্নাতক পাস।
Additional Requirements
- Age At least 23 years
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Responsibilities & Context
### প্রতিষ্ঠানের বিবরণ
আকবর এন্টারপ্রাইজ একটি CSL Agent প্রতিষ্ঠান, যা পূবালী ব্যাংক পিএলসি-এর তত্ত্বাবধানে PI Banking Project-এর মাধ্যমে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা পরিচালনা ও সম্প্রসারণে নিয়োজিত। PI Banking One Stop Service-এর আওতায় eKYC Account Opening, QR Code-ভিত্তিক লেনদেন এবং বিভিন্ন ধরনের Cashless Digital Transaction সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। প্রকল্পের কার্যক্রম তদারকি, অ্যাকাউন্ট যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ করা হবে।
### পদের দায়িত্ব ও কর্তব্য
PI Banking Project-এর আওতায় eKYC Account Opening কার্যক্রম তদারকি করা।
Field Executive-দের মাধ্যমে খোলা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই-বাছাই করা।
অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করা।
মাঠপর্যায়ে কর্মরত Field Executive-দের দৈনিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা।
অ্যাকাউন্ট ওপেনিং সংক্রান্ত কোনো তথ্যগত অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
মাঠকর্মীদের কাজের অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
গ্রাহকদের eKYC ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা।
দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কার্যক্রমের রিপোর্ট প্রস্তুত ও সংরক্ষণ করা।
QR Code-ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কার্যক্রমের সমন্বয় বজায় রাখা।
Job Other Benifits
শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হলে মেডিকেল ভাতার সুবিধা।
মৃত্যুজনিত কারণে পরিবারের জন্য এককালীন আর্থিক অনুদান।
চাকরির মেয়াদ শেষে এককালীন প্রভিডেন্ট ফান্ড সুবিধা।
### চাকরির ধরন : চুক্তিভিত্তিক (১০ বছর মেয়াদি)।