Job Description
Title: চাইল্ড কেয়ারগিভার (Child Caregiver)
Company Name: 10MS Limited
Vacancy: 3
Age: At least 19 years
Job Location: Dhaka (Mirpur 10, Moghbazaar, Uttara)
Salary: Tk. 8000 - 10000 (Monthly)
Experience:
Published: 2025-08-06
Application Deadline: 2025-08-09
Education:
Requirements: Skills Required: Caregiving,Child Care,Child Protection
Additional Requirements: - Age At least 19 years
- Only Female
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- শিশুদের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
- ধৈর্যশীল, যত্নবান ও পরিষ্কার-পরিচ্ছন্নস্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন
- বন্ধুত্বপূর্ণ আচরণ ও আন্তরিক মনোভাব
প্রার্থীর বিশেষ গুণাবলী:
- শিশুদের ভালোবাসেন ও তাদের মন বুঝতে পারেন
- জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন
- দলগতভাবে কাজ করতে সক্ষম
- নিয়মিত, সময়ানুবর্তী এবং দায়িত্বশীল
Responsibilities & Context: অফিস লোকেশন: 10 Minute School English Centers (Uttara, Mirpur & Mogbazar)
কর্মঘণ্টা: সপ্তাহে ৫ দিন, নির্ধারিত শিফট অনুযায়ী
বেতন: ৮ থেকে ১০ হাজার টাকা (অভিজ্ঞতার উপর নির্ভর করে)
রিপোর্ট করবেন: সেন্টার ইনচার্জ/ম্যানেজার
পদের সংক্ষিপ্ত বিবরণ: ইংলিশ সেন্টারে আসা শিশু শিক্ষার্থীদের নিরাপদ, যত্নশীল এবং সহযোগিতাপূর্ণ পরিবেশে সময় কাটাতে সাহায্য করবেন শিশু যত্ন সহকারী। এই পদে থাকা ব্যক্তি শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মিশতে জানেন, ধৈর্যশীল এবং শিশুদের মৌলিক প্রয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
মূল দায়িত্বসমূহ:
- শিশুদের স্বাগত জানানো ও পরিচ্ছন্ন পরিবেশে বসতে সাহায্য করা
- ক্লাস শুরুর আগে এবং পরে শিশুদের যত্ন নেওয়া
- শিশুদের ওয়াশরুমে সাহায্য করা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা
- শিশুদের খাবার খাওয়াতে সহায়তা করা (যদি প্রযোজ্য)
- ক্লাস চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিশুদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করা
- কোনো শিশু অসুস্থ বা অস্বস্তিকর অবস্থায় থাকলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা ইনচার্জকে জানানো
- সেন্টারের খেলনা, বই ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী সঠিকভাবে ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করা
- শিশুদের ছোটখাটো সমস্যা বা ঝগড়া নিষ্পত্তিতে সহনশীল ও বন্ধুসুলভ ভূমিকা রাখা
Job Other Benifits: - Lunch Facilities: Full Subsidize
Employment Status: Contractual
Job Work Place: Work at office
Company Information: Gender: Only Female can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: Caregiver/Nanny