টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

পুরুষ নার্স / মেডিকেল অ্যাসিস্ট্যান্ট – এবিজি রেসিডেন্স

Anvir Bashundhara Group

  • Dhaka
  • Others
  • পদ: ০১
  • ১ মাস আগে
  • সময় শেষ
এই চাকরির আবেদনের সময় শেষ হয়েছে Deadline Expired on 11th Oct 2026

Experience

  • 15 to 20 years

Education

    • Diploma

Requirements

  • 15 to 20 years

Additional Requirements

  • Age 35 to 45 years
  • Only Male

কাজের স্থানঃ ভিআইপি রেসিডেন্স

রিপোর্টংঃ রেসিডেন্স প্রশাসন

শিক্ষাগত যোগ্যতা

  • Diploma in Nursing Science, Diploma in Medical Technology/Medical Assistant অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত পেশাগত যোগ্যতা থাকতে হবে।

  • প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক/পেশাগত কর্তৃপক্ষের বৈধ Registration/Professional License থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • First Aid, CPR/BLS (Basic Life Support) এবং Emergency Medical Response বিষয়ে প্রশিক্ষণ/সনদপ্রাপ্ত প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

  • বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্যদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

    অভিজ্ঞতা

  • স্বনামধন্য হাসপাতাল, ক্লিনিক, কর্পোরেট মেডিকেল ফ্যাসিলিটি অথবা ব্যক্তিগত/ভিআইপি স্বাস্থ্যসেবা পরিবেশে সংশ্লিষ্ট কাজে preferably ১৫-২০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • VIP/Family Residence, Executive Healthcare, Elderly Care অথবা Emergency Care-এ পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

    বয়স

    অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন বিবেচনায় বয়স preferably ৩৫-৪৫ বছর।

Responsibilities & Context

চাকরির সংক্ষিপ্ত বিবরণ (Job Summary)

পুরুষ নার্স / মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবিজি রেসিডেন্সে বসবাসকারী ভিআইপি ব্যক্তি এবং অনুমোদিত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নার্সিং কেয়ার ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। তাঁকে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রদান, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, চিকিৎসা-সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে সমন্বয় করতে হবে।

প্রধান দায়িত্বসমূহ

  • রেসিডেন্সে নিয়মিত নার্সিং কেয়ার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় মৌলিক চিকিৎসা সহায়তা প্রদান করা।

  • প্রয়োজন অনুযায়ী রক্তচাপ, পালস, শরীরের তাপমাত্রা, অক্সিজেন স্যাচুরেশন এবং রক্তে গ্লুকোজের মাত্রাসহ গুরুত্বপূর্ণ শারীরিক সূচক (Vital Signs) পরীক্ষা ও পর্যবেক্ষণ করা।

  • চিকিৎসকের পরামর্শ ও পেশাগত অনুমোদন অনুযায়ী নির্ধারিত ওষুধ, ইনজেকশন, নেবুলাইজেশন এবং অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা।

  • ওষুধ সেবনের সময়সূচি যথাযথভাবে অনুসরণ ও পর্যবেক্ষণ করা এবং ওষুধ নিরাপদভাবে সংরক্ষণসহ প্রয়োজনীয় ওষুধ শেষ হওয়ার আগেই পুনরায় সংগ্রহের ব্যবস্থা করা।

  • ভিআইপি/পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং কোনো অস্বাভাবিক লক্ষণ বা শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্ধারিত চিকিৎসক/কর্তৃপক্ষকে অবহিত করা।

  • যেকোনো মেডিকেল ইমার্জেন্সিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা/First Response প্রদান করা এবং প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্স ও হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা।

  • দায়িত্ব প্রদান করা হলে ভিআইপি/পরিবারের সদস্যদের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে সঙ্গে যাওয়া।

  • অনুমোদন সাপেক্ষে চিকিৎসক, হাসপাতাল, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করা।

  • চিকিৎসা-সংক্রান্ত তথ্য, প্রেসক্রিপশন, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট, মেডিসিন চার্ট এবং চিকিৎসকের নির্দেশনা যথাযথ ও গোপনীয়ভাবে সংরক্ষণ করা।

  • ফার্স্ট এইড বক্স, জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় মেডিকেল সাপ্লাই নিয়মিত পরীক্ষা করা এবং সবসময় ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা।

  • প্রয়োজন অনুযায়ী বয়স্ক ব্যক্তির পরিচর্যা, চলাচলে সহায়তা, চিকিৎসা/অপারেশন-পরবর্তী পরিচর্যা এবং অন্যান্য নার্সিং সেবা প্রদান করা।

  • ভিআইপি রেসিডেন্সে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পেশাদার আচরণ, শিষ্টাচার, গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা।

  • প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে জরুরি অথবা On-call Duty পালনের জন্য প্রস্তুত থাকা।

  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা-সংক্রান্ত দায়িত্ব পালন করা।

প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা

  • মৌলিক নার্সিং ও জরুরি চিকিৎসাসেবা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

  • মেডিকেল ইমার্জেন্সি দ্রুত শনাক্ত করে যথাযথ প্রাথমিক ব্যবস্থা গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

  • Vital Signs পর্যবেক্ষণ এবং ওষুধ/চিকিৎসা-সংক্রান্ত রেকর্ড সংরক্ষণে দক্ষ হতে হবে।

  • জরুরি পরিস্থিতিতে শান্ত থেকে দ্রুত ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

  • ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিপাটি পেশাদার উপস্থিতি বজায় রাখতে হবে।

  • ভদ্র, শৃঙ্খলাপরায়ণ, ধৈর্যশীল এবং সেবামূলক মানসিকতার অধিকারী হতে হবে।

  • সততা, বিশ্বস্ততা, গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ সচেতন হতে হবে।

  • চিকিৎসক, রোগী, পরিবারের সদস্য এবং রেসিডেন্স প্রশাসনের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।

  • মৌলিক কম্পিউটার/মোবাইল যোগাযোগ এবং রেকর্ড সংরক্ষণের দক্ষতা থাকতে হবে।

ভিআইপি রেসিডেন্সের জন্য বিশেষ শর্তাবলি

  • ভিআইপি ব্যক্তি, পরিবারের সদস্য, রেসিডেন্স, স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য এবং দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে কঠোর গোপনীয়তা (Strict Confidentiality & Privacy) বজায় রাখতে হবে।

  • ডিউটি রোস্টার অনুযায়ী শিফট, রাত, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।

  • প্রয়োজনে On-call/Emergency Duty পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

  • দায়িত্ব প্রদান করা হলে ভিআইপি/পরিবারের সদস্যদের সঙ্গে দেশের অভ্যন্তরে ভ্রমণ করতে প্রস্তুত থাকতে হবে।

  • ভিআইপি পরিবেশে কাজের উপযোগী শিষ্টাচার, পরিপক্বতা, ধৈর্য এবং প্রটোকল সম্পর্কে সচেতনতা থাকতে হবে।

  • ধূমপান, মাদক/নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, অনুমতি ছাড়া ছবি/ভিডিও ধারণ অথবা ভিআইপি/পরিবার/রেসিডেন্স-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ গ্রহণযোগ্য হবে না।

  • নিয়োগের পূর্বে প্রার্থীর Reference Check, Educational & Professional Credential Verification, Previous Employment Verification এবং Security/Background Verification সন্তোষজনক হতে হবে।

অগ্রাধিকারযোগ্য প্রার্থীর বৈশিষ্ট্য

একজন পরিপক্ব, শারীরিকভাবে সক্ষম, বিশ্বস্ত, দায়িত্বশীল ও পরিপাটি পুরুষ স্বাস্থ্যসেবা পেশাজীবী, যাঁর জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা, ভালো Patient Care/Bedside Manner এবং শৃঙ্খলাবদ্ধ ও গোপনীয় পরিবেশে রোগীর সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

আবেদনকালে প্রয়োজনীয় কাগজপত্র

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)

  • সাম্প্রতিক ছবি

  • জাতীয় পরিচয়পত্রের (NID) কপি

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

  • পেশাগত প্রশিক্ষণ/যোগ্যতার সনদপত্র

  • প্রযোজ্য ক্ষেত্রে Professional Registration Certificate

  • পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতার সনদপত্র

  • কমপক্ষে ২ জন Professional Reference-এর বিস্তারিত তথ্য

Job Other Benifits

    বেতন ও সুযোগ-সুবিধা

    প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

Age

35 to 45 years

Gender

Only Male can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন