টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

প্রধান নির্বাহী

Proshika Manobik Unnayan Kendra

  • Dhaka
  • NGO/Development
  • পদ: ১
  • ১ সপ্তাহ আগে
  • ২০ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শুক্রবার ২০শে নভেম্বর ২০২৬

Experience

  • At least 10 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Education

  • স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।

Requirements

  • At least 10 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Additional Requirements

  • Age At most 55 years

প্রার্থীর বয়স: আবেদনকারীর বয়স ০১.০৭.২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর। তবে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অভিজ্ঞতা:

  • অন্যূন ৫ম গ্রেডের সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ (সামরিক/বেসামরিক) প্রতিষ্ঠানে চাকুরির অভিজ্ঞতা,

অথবা

  • বেসরকারি সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক/ উপ-নির্বাহী পরিচালক/ পরিচালক/ হেড অব মাইক্রোফাইন্যান্স/এমডি/ডিএমডি/SVP/CFO/সমমান কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।

Responsibilities & Context

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য নিম্নোক্ত শর্তে উপযুক্ত বাংলাদেশী সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি ও কঠোর পরিশ্রমী নাগরিকদের নিকট হতে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। প্রশিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সাথে নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০১০০৭১), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত (এমআরএ সনদ নং: ০০১৫২-০৩-১৩৫-০০৬০০), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস (নিবন্ধন নং: ১-৫৬৩/১৯৭৬-১৯৭৭) ও NGO Affairs Bureau নিবন্ধিত (নিবন্ধন নং: ১৪৯) এবং প্রশিকা পিকেএসএফ-এর একটি সহযোগী সংস্থা।

বি: দ্র: ইতঃপূর্বে ২৮.০৮.২০২৬ তারিখে প্রশিকার ওয়েবসাইটে ও ২৯.০৮.২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো, The Financial Express পত্রিকায় এবং "বিডিজবস-এর হটজবস"-এ প্রকাশিত প্রধান নির্বাহী নিয়োগের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। ঐ নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন।

দায়িত্ব:

  • প্রতিষ্ঠানের রূপকল্প ও লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।

  • বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থের উৎস তৈরি, অনুদান ও তহবিল সংগ্রহ, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা।

  • প্রশাসনিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগ ও মূল্যায়ন, কর্মীদের দিকনির্দেশনা প্রদান, অভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।

  • প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা এবং দাতা ও অংশীদারদের সাথে যোগাযোগ রক্ষা, জনসচেতনা সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা।

  • কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ।

  • প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই এবং নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

  • পর্ষদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা।

চাকুরির ধরন: চুক্তিভিত্তিক। প্রাথমিক অবস্থায় ১(এক) বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনকভাবে ১(এক) বছর অতিক্রান্ত হওয়ার পর চাকুরি স্থায়ী করা হবে। চাকুরি স্থায়ী হলে সংস্থার নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। তবে নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে যেতে হবে।

Job Other Benifits

    • বেতন/ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

Age

At most 55 years

Gender

Both Male and Female can apply

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শুক্রবার ২০শে নভেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন