Experience
- At least 5 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Education
সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।
Requirements
- At least 5 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Additional Requirements
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
যুব উন্নয়ন ক্ষেত্রে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা ।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি/কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) খাতে সুনির্দিষ্ট অভিজ্ঞতা ।
কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা কমিউনিটিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা ও ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা।
সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং কমিউনিটির বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের সক্ষমতা থাকতে হবে।
প্রকল্প ব্যবস্থাপনা, মনিটরিং, প্রতিবেদন প্রস্তুত, তথ্য ব্যবস্থাপনা এবং অনলাইন MIS ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
দল পরিচালনা, নেতৃত্ব প্রদান, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজিতে যোগাযোগ, প্রতিবেদন প্রস্তুত এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
Responsibilities & Context
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্যমুক্ত একটি সহনশীল সমাজ প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা নিশ্চিতকরণ এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে POPI কাজ করে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩০টিরও বেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে POPI দেশের ৩৬টি জেলায় বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
POPI-এর বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) Project-এর আওতায় নিম্নবর্ণিত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
কর্মস্থল চট্টগ্রাম : রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা ।
পিরোজপুর : মঠবাড়িয়া উপজেলা ।
বরগুনা : আমতলী উপজেলা ।
কুষ্টিয়া :কুমারখালি, কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলা ।
মেহেরপুর : গাংনি উপজেলা ।
পদের সারসংক্ষেপ (Job Summary)
উপজেলা ব্যবস্থাপক সংশ্লিষ্ট উপজেলায় EARN Project-এর সামগ্রিক কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন, সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন। এ পদের মূল দায়িত্বের মধ্যে থাকবে NEET (Not in Education, Employment or Training) যুবদের চিহ্নিতকরণ ও প্রকল্পে অন্তর্ভুক্তকরণ, কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, Village Level Training Centre (VLTC)-এর ব্যবস্থাপনা ও তদারকি এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।
এছাড়া উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD), উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ (CG), অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রকল্পের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলার সকল প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক, কারিগরি ও ব্যবস্থাপনাগত কার্যক্রম তদারকির পাশাপাশি প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জন, মানসম্মত বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
প্রধান দায়িত্ব ও কর্তব্য (Key Responsibilities)
সংশ্লিষ্ট উপজেলায় EARN Project-এর কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন, সমন্বয় ও তদারকি করা এবং প্রকল্পের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
যুব উন্নয়ন অধিদপ্তর (DYD), উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উপজেলা সমন্বয় কমিটি (UCC), কমিউনিটি গ্রুপ (CG) এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কর্মসম্পর্ক ও সমন্বয় বজায় রাখা।
NEET যুবদের চিহ্নিতকরণ, উপকারভোগী নির্বাচন এবং প্রকল্পের নির্ধারিত যোগ্যতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা অনুসরণ করে প্রকল্পের সেবা নিশ্চিত করতে সহায়তা করা।
স্থানীয় শ্রমবাজার ও কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং প্রশিক্ষণের মান নিশ্চিত করা।
কমিউনিটি পর্যায়ে Village Level Training Centre (VLTC) প্রতিষ্ঠা, পরিচালনা ও তদারকি করা এবং প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
প্রশিক্ষণ কার্যক্রমে যুবদের, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি, স্থানীয় সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা।
প্রশিক্ষণ-পরবর্তী সময়ে উপকারভোগীদের চাকরি, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কার্যক্রম ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা।
প্রকল্পের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা অর্জন পর্যবেক্ষণের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রকল্পের নির্ধারিত MIS অনলাইন পোর্টালে নিয়মিত, নির্ভুল ও সময়মতো তথ্য অন্তর্ভুক্ত করা।
প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার ও Value for Money নিশ্চিত করা।
উপজেলা পর্যায়ে বিভিন্ন সভা, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা এবং উপজেলা সমন্বয়কারীসহ (Upazila Coordinator) সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র ও কার্যবিবরণী সংরক্ষণ করা।
স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা, কমিউনিটি নেতৃত্ব, কমিউনিটিভিত্তিক সংগঠন এবং অন্যান্য অংশীজনের
সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং প্রকল্প পরিদর্শনে আগত দাতা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।
প্রকল্পের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তি, নিরাপত্তা ও সুরক্ষামূলক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
Job Other Benifits
বেতন অনুমোদিত বাজেট/বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুযোগ-সুবিধা সংস্থার প্রচলিত নীতিমালা অনুযায়ী