Experience
- At least 2 years
Requirements
- At least 2 years
Skills Required
Additional Requirements
- Age At least 18 years
- Only Male
Responsibilities & Context
নিয়োগ বিজ্ঞপ্তি: আরবি ভাষা ও হিফজ শিক্ষক
পদ: হোম টিউটর – Arabic Language & Hifz
প্রার্থী: শুধুমাত্র পুরুষ
শিক্ষার্থীর শ্রেণি: স্ট্যান্ডার্ড ২ (ক্যামব্রিজ ইংলিশ মিডিয়াম)
শিক্ষার্থীর বর্তমান অবস্থা: পবিত্র কুরআনের হিফজ অধ্যয়নরত
স্থান: উত্তরা, সেক্টর ৩, ঢাকা
চাকরির ধরন: পার্ট-টাইম (বাসায় এসে পড়াতে হবে)
দায়িত্বসমূহ
- শিশুকে শুদ্ধভাবে আরবি ভাষা শেখানো।
- আরবি ভাষায় কথা বলা, পড়া, লেখা ও বোঝার দক্ষতা তৈরি করা।
- বয়স অনুযায়ী আরবি শব্দভান্ডার ও ব্যাকরণ শেখানো।
- পবিত্র কুরআনের হিফজ ও নিয়মিত রিভিশনে সহায়তা করা।
- শুদ্ধ তাজবিদ ও মাখরাজ শেখানো।
- শিশুর আরবি ভাষা ও হিফজের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- আরবি ভাষায় উচ্চতর দক্ষতা থাকতে হবে।
- আরবি ভাষা শিক্ষা বা ইসলামিক স্টাডিজে শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার।
- হাফেজ ও তাজবিদে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- শিশুদের আরবি ভাষা শেখানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ধৈর্যশীল, দায়িত্বশীল ও শিশুদের উপযোগী শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ হতে হবে।
বিশেষ শর্ত: শুধুমাত্র কুরআন তিলাওয়াত নয়, শিশুকে আরবি ভাষায় কথা বলা ও ভাষা বোঝানোর দক্ষতা থাকতে হবে।
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
ক্লাসের সময় ও সপ্তাহে কত দিন: আলোচনা সাপেক্ষে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আরবি ভাষায় দক্ষতা এবং পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতাসহ সিভি পাঠানোর অনুরোধ করা হচ্ছে।