Experience
- At least 3 years
- The applicants should have experience in the following business area(s): University
Requirements
- At least 3 years
- The applicants should have experience in the following business area(s): University
Responsibilities & Context
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, তদারকি এবং ক্লাস, পরীক্ষা, প্রশিক্ষণ ও অন্যান্য একাডেমিক কার্যক্রমের জন্য ল্যাব প্রস্তুত রাখা।
কম্পিউটার, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, ইউপিএস, প্রজেক্টরসহ সংশ্লিষ্ট হার্ডওয়্যার ও পেরিফেরাল ডিভাইস স্থাপন, সংযোগ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় ট্রাবলশুটিং করা।
অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, অ্যান্টিভাইরাস ও অনুমোদিত সফটওয়্যার ইনস্টলেশন, কনফিগারেশন, আপডেট এবং মৌলিক সমস্যা সমাধানে সহায়তা করা।
শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী প্রাথমিক IT ও Technical Support প্রদান করা।
কম্পিউটার অ্যাসেম্বলী, হার্ডওয়্যার আপগ্রেড, LAN ও Wi-Fi সংযোগ স্থাপন, নেটওয়ার্ক কেবলিং এবং নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইসের প্রাথমিক রক্ষণাবেক্ষণ এবং ট্রাবলশুটিং করা।
· বিশ্ববিদ্যালয়ের CCTV Surveillance, Biometric Attendance, Access Control এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর অটোমেশন সিস্টেমের স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
ক্লাস, ব্যবহারিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সেমিনার, কর্মশালা, উপস্থাপনা এবং অন্যান্য প্রাতিশষ্ঠানিক অনুষ্ঠানে কম্পিউটার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম এবং অডিও-ভিজ্যুয়াল সরঞ্জাম স্থাপন ও কারিগরি সহায়তা প্রদান করা।
ল্যাবের কম্পিউটার, নেটওয়ার্ক, সফটওয়্যার, পেরিফেরাল ও অন্যান্য আইটি (IT) সরঞ্জামের ইনভেন্টরি, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রেকর্ড সংরকক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা।
যান্ত্রিক ত্রুটি, ক্ষয়ক্ষতি, অকার্যকারিতা বা নিরাপত্তাজনিত সমস্যা শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং মেরামত ও প্রতিস্থাপনের কাজে সহযোগিতা করা।
ল্যাবের কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামের যথাযথ ব্যবহার, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং কর্মপরিবেশ নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের IT নীতিমালা অনুসরণ করে অনুমোদিত সফটওয়্যার ব্যবহার, ব্যবহারকারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রন, অ্যান্টিভাইরাস সুরক্ষা এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সহায়তা করা।
নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ডেটা ব্যাকআপ, পুনরুদ্ধার এবং অন্যান্য মৌলিক IT Security কার্যক্রমে সহযোগিতা করা।
ল্যাব ও অন্যান্য প্রযুক্তিগত সেবার কার্যক্রম, রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার ইনস্টলেশন এবং উদ্ভূত সমস্যার প্রয়োজনীয় প্রতিবেদন ও নথিপত্র সংরক্ষণ করা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের প্রযুক্তিগত ও অপারেশনাল কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী IT-সংক্রান্ত সহযোগিতা প্রদান করা।
IT প্রধান বা যথাযথ কর্তৃপক্ষক কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি (IT) অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি।
স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় অথবা শিল্পপ্রতিষ্ঠানের IT বিভাগে বা কম্পিউটার ল্যাবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত প্রয়োজনীয়তাসমূহ:
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগের ক্ষেত্রে বলিষ্ঠ দক্ষতা।
সেবামূলক মানসিকতা নিয়ে দলীয় পরিবেশে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা।