Education
কারিগরি শিক্ষা বোর্ড বা স্বীকৃত যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সাবস্টেশন অপারেশন, মেশিন ইনস্টলেশন ও মেইনটেন্যান্স কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Additional Requirements
- Age 18 to 30 years
Responsibilities & Context
একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:
মূল দায়িত্ব ও কাজের বিবরণ (Job Responsibilities):
সাবস্টেশন পরিচালনা ও তদারকি: এইচটি/এলটি (HT/LT) প্যানেল, ট্রান্সফরমার, ভিCB/অ্যাক্সিয়াল বিসিবি, পিএফআই (PFI) প্ল্যান্ট এবং জেনারেটর সার্বক্ষণিক সচল রাখা ও সঠিক ভোল্টেজ-লোড মনিটরিং করা।
মেশিন মেইনটেন্যান্স ও ট্রাবলশুটিং: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক অটোমেশন চালিত যন্ত্রপাতি/মেশিনের যেকোনো বৈদ্যুতিক ত্রুটি দ্রুত চিহ্নিত (Breakdown Troubleshooting) করে তা মেরামত করা।
মেশিন ইনস্টলেশন ও কমিশন: নতুন মেশিনপত্র বা লাইনের ক্যাবল লেয়িং, কানেকশন, কন্ট্রোল প্যানেল ওয়্যারিং এবং সঠিক নিয়ম মেনে সেগুলোর ইনস্টলেশন ও কমিশনিং সম্পন্ন করা।
পিরিয়ডিক প্রিভেন্টিভ মেইনটেন্যান্স (PPM): ডেইলি, উইকলি ও মান্থলি শিডিউল অনুযায়ী সাবস্টেশন, মোটর, মোটর ড্রাইভার, পিএলসি (PLC) প্যানেল এবং কারখানার অন্যান্য বৈদু্যতিক যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ (Preventive Maintenance) পরিচালনা ও সঠিক লগবুক সংরক্ষণ করা।
নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ: কারখানার বৈদ্যুতিক নিরাপত্তা বিধি (Electrical Safety Standards) মেনে চলা এবং কাজের সময় ইমার্জেন্সি লোড শেডিং ও পাওয়ার ব্যাকআপ সঠিকভাবে নিশ্চিত করা।