টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

Telesales Executive

Khatiana

  • Dhaka (Mirpur12)
  • Customer Service/Call Centre
  • পদ: --
  • ৮ ঘন্টা আগে
  • ২৯ ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ২০২৬

Experience

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): E-commerce

Education

  • ন্যূনতম অনার্স বা স্নাতক ৩য় বর্ষ / শেষ বর্ষে অধ্যয়নরত বা সম্পন্ন। (শুধু HSC পাস প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।)

Requirements

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): E-commerce

Additional Requirements

  • Only Male
  • Telesales বা Customer Service-এ ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • স্পষ্ট উচ্চারণে, সুন্দর করে কথা বলতে পারেন।

  • কাস্টমারের কথা ধৈর্য নিয়ে শুনে তাঁর জন্য সঠিক পণ্যটা খুঁজে দিতে ভালো লাগে।

  • টার্গেট আপনার কাছে চাপ নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা।

  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয় টাইপিংয়ে পারদর্শী।

  • টিমের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন।

আমাদের কর্মপরিবেশ ও প্রত্যাশা:-

KHATIANA-তে আমরা সততা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, পারস্পরিক সম্মান ও পেশাদারিত্বকে গুরুত্ব দিই।

  • নিয়মিত নামাজ আদায় ও ইসলামী মূল্যবোধ অনুসরণের মানসিকতা থাকতে হবে।

  • ধূমপানমুক্ত কর্মপরিবেশ বজায় রাখতে হবে।

  • অফিসের নির্ধারিত নিয়ম, কর্মঘণ্টা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

  • কাস্টমার ও সহকর্মীদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে।

  • ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি পুরো টিমের লক্ষ্য অর্জনে সহযোগিতা করতে হবে।

Responsibilities & Context

আমাদের টিমকে আরও শক্তিশালী ও ফলাফলমুখী করতে KHATIANA-তে কিছু উদ্যমী, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও লক্ষ্য অর্জনে আগ্রহী Telesales Executive নিয়োগ দেওয়া হবে।

আমরা এমন কর্মী খুঁজছি, যিনি কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করতে পারবেন, পণ্যের প্রতি আগ্রহ তৈরি করতে পারবেন এবং নির্ধারিত Sales Target অর্জনে আন্তরিকভাবে কাজ করবেন।

  • কর্মঘণ্টা: সকাল ১১টা – রাত ৯টা

  • সাপ্তাহিক ছুটি: সপ্তাহে ১ দিন

মূল দায়িত্বসমূহ:

  • সম্ভাব্য কাস্টমারদের ফোন করে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানানো।

  • কাস্টমারের প্রয়োজন, পছন্দ ও বাজেট বুঝে উপযুক্ত পণ্য সম্পর্কে পরামর্শ দেওয়া।

  • কার্যকর Sales Pitch ও Communication Skills ব্যবহার করে পণ্যের প্রতি কাস্টমারের আগ্রহ তৈরি করা।

  • কাস্টমারের প্রশ্ন, আপত্তি ও দ্বিধার যথাযথ উত্তর দিয়ে বিক্রয় সম্পন্ন করার চেষ্টা করা।

  • প্রতিটি কল, বিক্রয়, Follow-up এবং কাস্টমারের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সফটওয়্যার, শিট বা CRM-এ সঠিকভাবে সংরক্ষণ করা।

  • কাস্টমারের অর্ডার, যোগাযোগের তথ্য ও ডেলিভারি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে নথিভুক্ত করা।

  • কাস্টমারের অভিযোগ, পণ্য-সংক্রান্ত প্রশ্ন ও ডেলিভারি সমস্যাগুলো সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া।

  • প্রতিদিনের কল, বিক্রয়, অর্ডার, Follow-up ও Target Achievement-এর রিপোর্ট টিম লিডার বা ম্যানেজমেন্টের কাছে জমা দেওয়া।

  • কাস্টমারের সঙ্গে ভদ্র, পেশাদার ও সম্মানজনক আচরণ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করা।

Job Other Benifits

    • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী Performance Bonus-এর সুযোগ।

    • দ্রুত পদোন্নতির সুযোগ এবং কাজ শেখা ও দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ।

    • নামাজসহ ১ ঘণ্টার বিরতি।

    • মাসিক খেলাধুলার আয়োজন।

    • ৬ মাস পূর্ণ হলে দুই ঈদে অর্ধেক বেতন সমপরিমাণ বোনাস।

    • বন্ধুত্বপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও পেশাদার কর্মপরিবেশ।

    • অফিসের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধা।

Age

Na

Gender

Only Male can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন