Experience
- 1 to 2 years
- The applicants should have experience in the following business area(s): Travel Agency
- Freshers are also encouraged to apply.
Education
- Higher Secondary
- Diploma
Requirements
- 1 to 2 years
- The applicants should have experience in the following business area(s): Travel Agency
- Freshers are also encouraged to apply.
Skills Required
Additional Requirements
- Age 20 to 32 years
• বয়স: ২০–৩২ বছর
• স্পষ্ট ও মার্জিতভাবে বাংলায় কথা বলতে পারদর্শী; ইংরেজিতে দক্ষতা থাকলে ভালো
• গ্রাহককে বোঝানো ও রাজি করানোর দক্ষতা এবং ধৈর্যশীল আচরণ
• বাংলা ও ইংরেজি টাইপিং, এমএস অফিস ও গুগল শিটে দক্ষ
• ফেসবুক পেজ, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারে দক্ষ
• টার্গেট পূরণে আগ্রহী এবং চাপের মধ্যে কাজ করতে সক্ষম
• রোস্টার ভিত্তিক ডিউটিতে কাজ করতে ইচ্ছুক
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/ডিপ্লোমা; স্নাতক প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
• টেলিসেলস, কল সেন্টার, কাস্টমার সার্ভিস বা অনলাইন সেলসে ১–২ বছরের অভিজ্ঞতা; ট্রাভেল এজেন্সির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• কমিউনিকেটিভ সেলসে ভালো দক্ষতা থাকলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
Responsibilities & Context
আরামুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (খান রিভাইভ গ্রুপের একটি প্রতিষ্ঠান) অনলাইন সেলস টিমে রোস্টার ভিত্তিক ডিউটিতে টেলিসেলস এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী অফিসে বসে ফোন ও অনলাইন মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে তথ্য দেবেন এবং লিডকে সেলসে রূপান্তর করবেন। এই পদে সেলস টার্গেট অনুযায়ী আকর্ষণীয় কমিশনের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, আমাদের প্রতিষ্ঠান ট্যুরিস্ট, বিজনেস ও মেডিকেল ভিসা, এয়ার টিকেটিং, হোটেল বুকিং এবং ট্যুর প্যাকেজ সেবা দিয়ে থাকে। আমরা ওয়ার্ক ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না। ফলে এখানে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পেশাদার পরিবেশে কাজ করার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের সেবাসমূহ:
• ভিসা সেবা: ট্যুরিস্ট, বিজনেস ও মেডিকেল ভিসা
• এয়ার টিকেটিং: দেশি ও আন্তর্জাতিক রুট
• হোটেল বুকিং: দেশ-বিদেশের হোটেল রিজার্ভেশন
• ট্যুর প্যাকেজ: দেশি ও আন্তর্জাতিক হলিডে প্যাকেজ এবং গ্রুপ ট্যুর
কাজের দায়িত্ব:
• ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ ও মেসেঞ্জারে আসা গ্রাহকের প্রশ্নের দ্রুত ও সঠিক উত্তর দেওয়া
• গ্রাহককে সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ও কোটেশন দেওয়া
• অনলাইন বিজ্ঞাপন থেকে আসা লিডে কল ও ফলো-আপ করে সেলসে রূপান্তর করা
• পুরোনো গ্রাহকদের নতুন সেবা ও অফার জানানো
• গ্রাহকের তথ্য ও লিডের অবস্থা গুগল শিট/সিআরএম-এ আপডেট করা
• কনফার্মড বুকিংয়ের তথ্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা
• প্রয়োজনে গ্রাহকের অফিস ভিজিটের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা
• মাসিক সেলস টার্গেট পূরণ এবং দৈনিক কল রিপোর্ট ও মাসিক সেলস রিপোর্ট জমা দেওয়া
চাকরির ধরন: ফুল-টাইম (রোস্টার ভিত্তিক ডিউটি)
কর্মস্থল: হেড অফিস, মিরপুর, ঢাকা
Job Other Benifits
• প্রতিটি কনফার্মড সেলে আকর্ষণীয় কমিশন
• উৎসব বোনাস
• ট্রাভেল প্রোডাক্ট, কাস্টমার হ্যান্ডলিং ও সেলস বিষয়ে প্রশিক্ষণ
• কাজের মান অনুযায়ী পদোন্নতি
• পেশাদার কাজের পরিবেশ