Title: Store Keeper (ষ্টোর কিপার)
Company Name: Toha Metal Engineering Works
Vacancy: 01
Age: 20 to 30 years
Job Location: Gazipur (Gazipur Sadar)
Salary: --
Experience:
🏭 প্রতিষ্ঠানের পরিচিতি
''ত্বোহা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস'' একটি স্বনামধন্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমরা নিম্নোক্ত পণ্যসমূহ উৎপাদন করে থাকি যেমন- স্টিল শাটার, স্ক্যাফোল্ডিং, রিংলক স্ক্যাফোল্ডিং, প্রপস, পাইল শু, পাইল জয়েন্ট স্প্লাইসিং, রেইল পোস্ট, ক্যানোপি, লেডার, ক্যাটওয়াক, ইউ-হেড, বেজ জ্যাক, সিকিউরিটি ফেন্সিং, ক্যাবল ট্রে, ক্যাবল লেডার এবং অন্যান্য স্টিল ফ্যাব্রিকেশন সামগ্রী।
আমাদের কারখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচামাল, যন্ত্রপাতি, মেশিনারি এবং প্রস্তুতকৃত পণ্যের সঠিক হিসাব-নিকাশ, সংরক্ষণ ও স্টক ব্যবস্থাপনার জন্য একজন স্টোরকিপার নিয়োগ দেওয়া হবে।
📋 দায়িত্ব ও কর্তব্য
স্টোরে কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত পণ্য গ্রহণ, সংরক্ষণ এবং বিতরণ করা।
কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত পণ্যের সঠিক স্টক রেকর্ড সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা।
দৈনিক, সাপ্তাহিক ও মাসিক স্টক রিপোর্ট প্রস্তুত করা।
স্টোরের শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
উৎপাদন ও ক্রয় বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মালামাল সরবরাহ নিশ্চিত করা।
নিয়মিত স্টক যাচাই (Stock Verification) এবং ইনভেন্টরি নিয়ন্ত্রণ করা।
🎓 শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি পাশ বা সমমান।
স্টোর ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
MS Word ও MS Excel পরিচালনায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
💰 বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে।
মাসিক ছুটি: ৪ (চার) দিন।
ছুটির দিনে দায়িত্ব পালন করলে অতিরিক্ত বেতন প্রদান করা হবে।
কোম্পানির থাকার ব্যবস্থা রয়েছে।
খাবারের ব্যবস্থা প্রার্থীকে নিজ দায়িত্বে করতে হবে।
🕘 কর্মঘণ্টা
সকাল ৮:০০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত।