Title: SR (Sales Representative)
Company Name: Ayana Enterprise
Vacancy: 50
Age: 18 to 40 years
Job Location: Habiganj, Moulvibazar
Salary: Tk. 15000 - 27000 (Monthly)
Experience:
আমাদের প্রতিষ্ঠানের পণ্যসমূহের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং নতুন বাজার/গ্রাহক তৈরির লক্ষ্যে উদ্যমী ও পরিশ্রমী প্রার্থী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত এলাকার বাজার পরিদর্শন, অর্ডার সংগ্রহ, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং গ্রাহক সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে।
কাজের দায়িত্বসমূহঃ
নির্ধারিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
নিয়মিত বাজার পরিদর্শন করে দোকান, খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা ও পরিবেশকদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা।
নির্ধারিত এরিয়ায় নতুন গ্রাহক ও বিক্রয় কেন্দ্র তৈরি করা।
বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং নিয়মিত যোগাযোগ করা।
কোম্পানির পণ্য, মূল্য, অফার ও অন্যান্য সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা।
নির্ধারিত এলাকায় পণ্যের পর্যাপ্ত মজুদ ও বাজার কাভারেজ নিশ্চিত করা।
দোকানে কোম্পানির পণ্যের সঠিক প্রদর্শন ও দৃশ্যমানতা নিশ্চিত করা।
বাজারে প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, মূল্য, অফার ও কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
গ্রাহকদের চাহিদা, মতামত ও অভিযোগ সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা।
কোম্পানির নীতিমালা অনুযায়ী বিক্রয়কৃত পণ্যের মূল্য/বকেয়া টাকা সংগ্রহ করা।
দৈনিক বাজার ভিজিট, অর্ডার, বিক্রয় ও কালেকশনের রিপোর্ট প্রস্তুত করা।
পরিবেশক, ডেলিভারি টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
নির্ধারিত এলাকার বাজার সম্প্রসারণ এবং বিক্রয় বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
কোম্পানির বিক্রয় নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।
কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
কর্মস্থল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা।
বাজার ও গ্রাহকের দোকান/ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।
টি.এ/ডি.এ = (কোম্পানির নীতিমালা অনুসারে) টার্গেট ইনসেন্টিভ = (কোম্পানির নীতিমালা অনুসারে) উৎসব বোনাস। কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।