Title: ড্রাইভার
Company Name: SMC Enterprise Ltd.
Vacancy: 1
Age: At most 35 years
Job Location: Cumilla
Salary: --
Experience:
কমপক্ষে ৩ বছর (মেনুফ্যাকচারিং/ এফএমসিজি ইন্ডাস্ট্রি)
বিআরটিএ (BRTA) কর্তৃক প্রদত্ত বৈধ ও ত্রুটিমুক্ত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (প্রয়োজন অনুযায়ী মাঝারি বা ভারী যানবাহনের লাইসেন্স)। ট্রাফিক আইন, রাস্তার সংকেত এবং বিভিন্ন রুট বা পথ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। রাতের শিফটে এবং নিরাপদে গাড়ি চালানোর সক্ষমতা থাকতে হবে।
এস.এম.সি. এন্টারপ্রাইজ লিমিটেড এর হেলথ এন্ড হাইজিন ফ্যাক্টরি, কুমিল্লা এর এডমিনিস্ট্রেশন বিভাগে ড্রাইভার পদে ০১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবে ঃ
দায়িত্বসমুহ:
ফ্যাক্টরীর কর্মীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদান করা
নির্ধারিত শিফটে (প্রয়োজন হলে রাতের শিফটসহ) বা জরুরি প্রয়োজনে অসুস্থ কর্মীকে হাসপাতালে নেওয়ার সময় নিরাপদে গাড়ি চালানো
গাড়ির লগবুক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা এবং প্রতিদিনের অতিক্রান্ত দূরত্ব (মাইলেজ), জ্বালানি খরচ ও গন্তব্যের তথ্য লিপিবদ্ধ করা
গাড়িটি সচল ও ভালো অবস্থায় আছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে গাড়ির বিভিন্ন অংশ (যেমন- ইঞ্জিন অয়েল, পানি, টায়ারের বাতাস, ব্রেক ও ব্যাটারি) পরীক্ষা করা
দায়িত্বপ্রাপ্ত গাড়িটির পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অবস্থা বজায় রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের সময়সূচি মেনে চলা
ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা বিধিমালা এবং কোম্পানির পরিবহন নীতিমালা কঠোরভাবে মেনে চলা
গাড়ির কোনো যান্ত্রিক ত্রæটি, দুর্ঘটনা বা গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা অবিলম্বে সুপারভাইজারকে জানানো
প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিবহন-সংক্রান্ত অন্য যেকোনো দায়িত্ব পালন করা
সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ সম্পাদন করা