Title: সিকিউরিটি গার্ড - ওয়্যারহাউজ, বসিলা, ঢাকা।
Company Name: Smart Electronics Ltd (Sony Smart), A Concern of Smart Technologies (BD) Ltd
Vacancy: 05
Age: 22 to 45 years
Job Location: Dhaka
Salary: Tk. 15000 - 20000 (Monthly)
Experience:
Published: 1-01-01
Application Deadline: 2026-11-24
Education:
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস বা সমমান।
অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা:
শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
সততা, নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ থাকতে হবে।নিরাপত্তাসংক্রান্ত নিয়মকানুন অনুসরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
কর্মচারী, দর্শনার্থী ও অন্যান্য ব্যক্তির সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখতে হবে।
পালাক্রমিক ডিউটি ও প্রয়োজনে রাতের ডিউটি করার মানসিকতা থাকতে হবে।
নিরাপত্তাসংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
য়্যারহাউজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সম্পদ, পণ্যসামগ্রী ও যন্ত্রপাতি চুরি, ক্ষয়ক্ষতি বা অননুমোদিত ব্যবহার থেকে রক্ষা করা।
প্রতিষ্ঠানের কর্মচারী, দর্শনার্থী, সরবরাহকারী ও যানবাহনের প্রবেশ এবং বহির্গমন নিয়ন্ত্রণ করা।
ওয়্যারহাউজে প্রবেশকারী ও বের হওয়া পণ্য, মালামাল এবং যানবাহনের তথ্য যাচাই করা।
দর্শনার্থী রেজিস্টার, যানবাহনের তথ্য, নিরাপত্তা লগবুক এবং অন্যান্য প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা।
ওয়্যারহাউজের ভেতরে ও আশপাশে নিয়মিত নিরাপত্তা টহল দেওয়া।
কোনো সন্দেহজনক কার্যকলাপ, চুরি, অনিয়ম বা নিরাপত্তাঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে প্রতিষ্ঠানের নিরাপত্তাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতিমালা, শৃঙ্খলা ও প্রবেশসংক্রান্ত নিয়ম যথাযথভাবে বাস্তবায়ন করা।
নিরাপত্তাসংক্রান্ত যেকোনো ঘটনা বা সমস্যার প্রতিবেদন প্রস্তুত করে কর্তৃপক্ষকে জানানো।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোস্টার বা পালাক্রমিক ডিউটি এবং প্রয়োজনে রাতের ডিউটি পালন করা।
ওয়্যারহাউজ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালন করা।