Education
- SSC
- JDC (Madrasah)
Skills Required
Additional Requirements
- Age 20 to 30 years
Responsibilities & Context
Demos–Dessert & Momos-এর জন্য একজন বিশ্বস্ত, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী নিয়োগ দেওয়া হবে।
আমাদের শপে মিষ্টি, দই, মোমো, জুস, স্ন্যাকসসহ বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত ও বিক্রি করা হয়। এসব আইটেমের কয়েকটি প্রস্তুত করার প্রাথমিক অভিজ্ঞতা বা ধারণা থাকতে হবে। পাশাপাশি নতুন নতুন খাবার তৈরি ও শপ পরিচালনার অন্যান্য কাজ শেখার আগ্রহ থাকতে হবে।
পদের নাম: শপ অপারেশনস অ্যাসিস্ট্যান্ট
দায়িত্ব:
১. বিভিন্ন খাবার ও আইটেম প্রস্তুত এবং বিক্রির জন্য প্রস্তুত রাখা।
২. মোমো, জুস, স্ন্যাকসসহ অন্যান্য খাবার তৈরি ও পরিবেশন করা।
৩. ক্রেতাদের সঙ্গে সুন্দর ও ভদ্র আচরণের মাধ্যমে পণ্য বিক্রি করা।
৪. ক্যাশ পরিচালনা এবং প্রতিদিনের বিক্রির হিসাব সংরক্ষণ করা।
৫. দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান বজায় রাখা।
৬. প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্যের স্টক পর্যবেক্ষণ করা।
৭. দোকানের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।
৮. ধীরে ধীরে শপের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার উপযোগী হয়ে ওঠা।
যোগ্যতা ও দক্ষতা
-শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস।
-ফুড শপ, রেস্টুরেন্ট বা এ ধরনের প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
-মোমো, জুস, স্ন্যাকস বা অন্যান্য খাবার প্রস্তুতের প্রাথমিক ধারণা থাকতে হবে।
-ক্যাশ পরিচালনা ও সাধারণ হিসাব-নিকাশে দক্ষ হতে হবে।
-নতুন কাজ শেখার আগ্রহ ও মানসিকতা থাকতে হবে।
-অবশ্যই সৎ, বিশ্বস্ত, পরিচ্ছন্ন ও দায়িত্বশীল হতে হবে।
-সময়ানুবর্তী এবং ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করার মানসিকতা থাকতে হবে।
-দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ থাকতে হবে।
কর্মঘণ্টা ও সুযোগ-সুবিধা
-ডিউটি: সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
-দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।
-কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
-জানুয়ারি থেকে আরও একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। ফলে কাজের দায়িত্ব ভাগ হয়ে যাবে এবং কর্মপরিবেশ আরও সহজ হবে।
-কাজের দক্ষতা ও পারফরম্যান্স অনুযায়ী বেতন বৃদ্ধির সুযোগ থাকবে।
ভবিষ্যৎ সম্ভাবনা:
আমরা এমন একজন কর্মী খুঁজছি, যিনি শুধু নির্ধারিত কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধীরে ধীরে শপের সার্বিক কার্যক্রম পরিচালনায় দক্ষ হয়ে উঠবেন।
দীর্ঘমেয়াদে কাজের প্রতি আন্তরিকতা, সততা, দায়িত্বশীলতা ও অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে ব্যবসার অংশীদার হওয়ার সুযোগও থাকবে। অর্থাৎ, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারলে এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ:
মোবাইল: 01845948370
কর্মস্থল: ত্রিমোহনী ব্রিজ, নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা
আগ্রহীরা বিস্তারিত জানতে সরাসরিও যোগাযোগ করতে পারেন।
Job Other Benifits
- Profit share,Performance bonus
- Lunch Facilities: Full Subsidize
- Salary Review: Yearly
- Festival Bonus: 2