Title: Senior HR & Admin
Company Name: Star Builders
Vacancy: --
Age: Na
Job Location: Rangpur
Salary: Negotiable
Experience: --
Published: 2026-10-06
Application Deadline: 2026-11-05
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
Star Builders Ltd. একটি দ্রুত বর্ধনশীল Real Estate & Construction Company। প্রতিষ্ঠানের সার্বিক discipline, accountability, employee performance এবং HR operations আরও শক্তিশালী করার জন্য আমরা একজন অভিজ্ঞ, দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন এবং ফলাফলমুখী Senior HR & Admin খুঁজছি।
আমরা এমন একজন HR Professional চাই, যিনি শুধু Attendance, Leave বা Recruitment পরিচালনা করবেন না; বরং প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, সময়মতো কাজ সম্পন্ন করছেন কি না এবং প্রত্যেকে তার সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদান করছেন কি না—তা নিয়মিতভাবে Monitor & Evaluate করবেন।
এই পদের জন্য প্রার্থীকে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম, ন্যায়সংগত, শৃঙ্খলাপরায়ণ এবং Management-এর সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে দৃঢ় হতে হবে।
প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর Attendance, Late, Absence, Leave, Movement এবং Office Discipline নিয়মিত পর্যবেক্ষণ করা।
প্রতিটি Employee তার নির্ধারিত দায়িত্ব ও Target অনুযায়ী কাজ করছেন কি না তা নিয়মিত Monitor & Follow-up করা।
Department Head/Line Manager-এর সাথে সমন্বয় করে Employee Performance পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী Management-কে Report প্রদান করা।
কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ Productivity & Best Output নিশ্চিত করার জন্য কার্যকর Performance Monitoring System পরিচালনা করা।
দায়িত্বে অবহেলা, নিয়ম ভঙ্গ, অযৌক্তিক অনুপস্থিতি, ধারাবাহিক Late Attendance বা Poor Performance-এর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য Management-কে সুপারিশ করা।
প্রতিষ্ঠানে শক্তিশালী Discipline, Accountability এবং Performance-driven Culture তৈরি ও বজায় রাখা।
বিভিন্ন Department-এর Daily/Weekly/Monthly কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী Follow-up করা।
Recruitment-এর সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করা—Job Circular, CV Screening, Interview Coordination, Candidate Evaluation এবং Final Selection পর্যন্ত।
Company Culture এবং Position-এর Requirement অনুযায়ী সঠিক Candidate নির্বাচন নিশ্চিত করা।
নতুন Employee-এর Joining, Orientation/Onboarding এবং প্রয়োজনীয় Documentation সম্পন্ন করা।
Probation Period পর্যবেক্ষণ এবং Probationary Review সম্পন্ন করা।
Employee Performance Evaluation/Appraisal কার্যক্রম পরিচালনা ও সংশ্লিষ্ট Record সংরক্ষণ করা।
Promotion, Transfer, Increment, Warning, Show Cause, Termination/Resignation এবং অন্যান্য HR Administrative Process যথাযথভাবে সম্পন্ন করা।
Employee Personal File, Appointment Letter, Attendance Record, Leave Record, Performance Record এবং অন্যান্য HR Documentation সঠিকভাবে সংরক্ষণ করা।
Manpower Planning এবং প্রয়োজন অনুযায়ী নতুন জনবল নিয়োগের পরিকল্পনা তৈরি করা।
Compensation & Benefits সংক্রান্ত কার্যক্রমে Management-কে প্রয়োজনীয় সহযোগিতা করা।
Employee Turnover, Absenteeism, Late Attendance, Recruitment Cost, Cost-per-Hire এবং অন্যান্য গুরুত্বপূর্ণ HR Metrics Monitor করা।
Employee Grievance/Complaint পেশাদারভাবে Handle করা এবং প্রয়োজন অনুযায়ী Management-এর কাছে উপস্থাপন করা।
প্রতিষ্ঠানের HR Policies, Rules & Regulations এবং SOP বাস্তবায়ন নিশ্চিত করা।
Bangladesh Labour Law এবং প্রযোজ্য Employment Rules সম্পর্কে আপডেট থাকা এবং প্রয়োজন অনুযায়ী Management/Employees-কে পরামর্শ দেওয়া।
Office Administration এবং প্রয়োজনীয় Administrative Activities তদারকি করা।
Management কর্তৃক অর্পিত HR, Admin, Monitoring ও Organizational Development সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।