Title: মার্কেট কমিউনিকেশন ও মনিটরিং অফিসার
Company Name: Rekha Prokashoni Limited
Vacancy: 12
Age: At least 24 years
Job Location: Dhaka (Naya Paltan)
Salary: Negotiable
Experience:
যেকোনো বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি।
যোগ্যতা ও অভিজ্ঞতা
পাঠ্যপুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
১–৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার; তবে যোগ্য ও আগ্রহী ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
MS Excel/Google Sheets, MS Word, বাংলা টাইপিং -এ দক্ষতা থাকতে হবে।
ভালো যোগাযোগ, রিপোর্টিং, পর্যবেক্ষণ ও বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনে মাঠপর্যায়ে ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং টিমের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান রেখা প্রকাশনী লিমিটেড-"দিগন্ত বই" এর মার্কেট কমিউনিকেশন ও মনিটরিং অফিসার পদে যোগ্য, উদ্যমী ও দায়িত্বশীল প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
কর্মস্থল: প্রধান কার্যালয়
প্রধান দায়িত্বসমূহ:
মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন এবং বাজারসংশ্লিষ্ট কার্যক্রমের যথাযথ ফলোআপ নিশ্চিত করা।
মাঠপর্যায়ের কর্মীদের দৈনন্দিন কার্যক্রম মনিটর করা এবং তাদের দাখিলকৃত রিপোর্ট যাচাই ও বিশ্লেষণ করা।
বাজার পরিস্থিতি, প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম, পণ্যের মূল্য ও প্রাপ্যতা সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করা।
দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট এবং প্রয়োজনীয় মার্কেট ইনসাইট প্রস্তুত করা।
মাঠপর্যায়ের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করে যথাসময়ে ব্যবস্থাপনাকে অবহিত করা।
বাজার ও ফিল্ড কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ প্রদান করা।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
উৎসব বোনাস, মোবাইল ভাতা, চা-নাস্তার ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।