Title: Quality Control Manager
Company Name: Agro Acres Bangladesh
Vacancy: --
Age: 22 to 35 years
Job Location: Dhaka (Turag)
Salary: Tk. 13000 - 15000 (Monthly)
Experience:
Published: 2026-10-08
Application Deadline: 2026-10-18
Education:
Agro Acres
Agro Acres-এর খাদ্যপণ্যের গুণগত মান, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং উৎপাদন প্রক্রিয়ার মান নিশ্চিত করার জন্য একজন দায়িত্বশীল, মনোযোগী ও কোয়ালিটি সচেতন QC Executive নিয়োগ দেওয়া হবে।
কাঁচামাল, উৎপাদনকালীন পণ্য এবং প্রস্তুতকৃত পণ্যের গুণগত মান পরীক্ষা ও পর্যবেক্ষণ করা।
উৎপাদন ও প্যাকেজিং প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করে নির্ধারিত মান বজায় রাখা নিশ্চিত করা।
পণ্যের ওজন, প্যাকেজিং, লেবেল, সিলিং এবং বাহ্যিক অবস্থা নিয়মিত পরীক্ষা করা।
উৎপাদন ও স্টোরেজ এলাকায় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
পণ্যের কোনো ত্রুটি, মানের বিচ্যুতি বা সমস্যা শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট টিমকে অবহিত করা।
নিয়মিত QC রেকর্ড, ইন্সপেকশন রিপোর্ট, চেকলিস্ট ও ব্যাচভিত্তিক ডকুমেন্টেশন সংরক্ষণ করা।
প্রতিষ্ঠানের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ন্ত্রণের নিয়ম-কানুন বাস্তবায়নে সহযোগিতা করা।
Production, Warehouse ও Operations টিমের সঙ্গে সমন্বয় করে পণ্যের মান বজায় রাখা।
পণ্যের সংরক্ষণ, হ্যান্ডলিং এবং প্যাকেজিংয়ের নির্ধারিত মান পর্যবেক্ষণ করা।
প্রয়োজনীয় QC পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পণ্য ডেলিভারি বা ডিসপ্যাচের জন্য প্রস্তুত করা নিশ্চিত করা।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma in Food Engineering / Food Technology।
Food Quality Control, Food Safety অথবা Food Technology বিষয়ে একাডেমিক বা ব্যবহারিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
গুণগত মানের বিষয়ে সচেতনতা এবং সূক্ষ্ম বিষয় পর্যবেক্ষণের সক্ষমতা থাকতে হবে।
Food Safety, Hygiene, Quality Control এবং GMP সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
Computer ও MS Excel-এর Basic Knowledge থাকতে হবে।
QC রিপোর্ট, চেকলিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য Excel-এ এন্ট্রি ও সংরক্ষণ করার সক্ষমতা থাকতে হবে।
ভালো পর্যবেক্ষণ, রিপোর্ট তৈরি ও ডকুমেন্টেশন করার দক্ষতা থাকতে হবে।
দায়িত্বশীল, সময়নিষ্ঠ, শৃঙ্খলাবদ্ধ এবং সমস্যা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার মানসিকতা থাকতে হবে।
Production ও Warehouse টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে ও উৎপাদন পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ঠিকানা: বাড়ি-১৩, রোড-০১, লেন-০৩, ব্লক-বি, ওয়ার্ড-০৪, গ্রাম-নলভোগ, ডাকঘর-নিশাতনগর, থানা-তুরাগ, জেলা-ঢাকা, বাংলাদেশ
ফুল-টাইম
আলোচনা সাপেক্ষে — প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে।
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV নিম্নোক্ত ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে:
ই-মেইলের Subject: Application for Quality Control (QC) Executive
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
মানসম্মত পণ্য, বিশ্বস্ততার প্রতিশ্রুতি।