Experience
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): Animal/Plant Breeding, Farming, Fisheries, Livestock
Requirements
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): Animal/Plant Breeding, Farming, Fisheries, Livestock
Responsibilities & Context
কাজের বিবরণ:
আমাদের খামারে গরু, ছাগল ও অন্যান্য গবাদিপশু আছে। আমরা এমন একজন অভিজ্ঞ প্রশিক্ষক খুঁজছি যিনি আমাদের খামারে এসে আমাদের কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন, যাতে আমরা খামারটা আরও ভালোভাবে চালাতে ও বড় করতে পারি।
দায়িত্বসমূহ:
গরু ও ছাগল পালনের সঠিক পদ্ধতি শেখানো: বাসস্থান, খাবার, পানি, পরিচ্ছন্নতা ও যত্ন
খামারের সব পশুর জন্য সুষম খাদ্য তালিকা ও ঘাস চাষের পরিকল্পনা করা
পশুর সাধারণ রোগ চেনা এবং প্রাথমিক চিকিৎসা শেখানো
সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে ওষুধ খাওয়ানো, ইনজেকশন দেওয়া এবং কৃমিনাশক ব্যবহার করা শেখানো
টিকাদানের সময়সূচি তৈরি করা ও তা মেনে চলা
প্রজনন, গর্ভবতী পশুর যত্ন এবং বাচ্চা পালনে সহায়তা করা
খামারের রেকর্ড রাখা (খাবার, ওষুধ, টিকা, উৎপাদন) শেখানো
খামার বাড়ানো ও লাভ বাড়ানোর জন্য পরামর্শ দেওয়া
প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখা
শিক্ষাগত যোগ্যতা:
DVM / B.Sc. in Animal Husbandry / ডিপ্লোমা ইন লাইভস্টক বা কৃষি
পশু চিকিৎসায় ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন
অভিজ্ঞতা:
গবাদিপশুর খামারে অন্তত ২–৩ বছরের অভিজ্ঞতা
প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
অতিরিক্ত যোগ্যতা:
সহজ বাংলায় বুঝিয়ে শেখাতে পারতে হবে
খামারে থেকে বা নিয়মিত এসে হাতে-কলমে কাজ করার মানসিকতা থাকতে হবে
গাজীপুর বা আশেপাশের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন