Experience
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): Hospital, Physiotherapy center, Chamber, Healthcare Startup
Education
- SSC
- HSC
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা এইচএসসি পাস
Requirements
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): Hospital, Physiotherapy center, Chamber, Healthcare Startup
Additional Requirements
- Age 22 to 30 years
প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা:
রোগী পরিচালনা ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
রোগীর পরিচর্যা, স্থানান্তর এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে সহায়তা করার সক্ষমতা থাকতে হবে।
সৎ, সময়নিষ্ঠ ও শারীরিকভাবে সুস্থ-সবল হতে হবে।
রোগী ও সহকর্মীদের সঙ্গে ভদ্র, আন্তরিক ও সহযোগিতামূলক আচরণ থাকতে হবে।
অতিরিক্ত শর্তাবলি:
অভিজ্ঞতা: যেকোনো হাসপাতালে ওয়ার্ড বয়/পিসিএ হিসেবে ন্যূনতম ২–৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
রোস্টার অনুযায়ী পালাক্রমে সকাল, বিকেল ও রাতের শিফটে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে।
রোগীদের প্রতি সহানুভূতিশীল, আন্তরিক ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে।
Responsibilities & Context
ঢাকার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Aurora Specialized Hospital-এ জরুরি ভিত্তিতে Patient Care Attendant (PCA) / রোগী পরিচর্যা সহকারী পদে কিছুসংখ্যক যোগ্য, দায়িত্বশীল ও সেবাপ্রদানে আগ্রহী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
হাসপাতালের রোগীদের প্রয়োজনীয় পরিচর্যা ও সহায়তা প্রদান এবং চিকিৎসক ও নার্সদের দৈনন্দিন কাজে সহযোগিতার মাধ্যমে মানসম্মত রোগীসেবা নিশ্চিত করতে এ পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মস্থল: ১৯/১, কাকরাইল, ঢাকা-১০০০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মের ধরন: পূর্ণকালীন (রোস্টার ডিউটি)
দায়িত্ব ও কর্তব্য (Job Description)
রোগীদের দৈনন্দিন কাজে সহায়তা করা, যেমন—খাবার খাওয়ানো, গোসল করানো, চলাফেরা ও অন্যান্য প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা।
রোগীসেবা ও ওয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় নার্স ও চিকিৎসকদের সহযোগিতা করা।
প্রয়োজন অনুযায়ী রোগীদের হুইলচেয়ার বা স্ট্রেচারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে সহায়তা করা।
ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সহায়তা করা।
বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের প্রয়োজনীয় পরিচর্যা ও সহযোগিতা প্রদান করা।
হাসপাতালের নিয়মকানুন ও নির্ধারিত ডিউটি শিডিউল যথাযথভাবে অনুসরণ করা।
Job Other Benifits
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী