অপারেটর- ডায়াপার প্ল্যান্ট

Job Description

Title: অপারেটর- ডায়াপার প্ল্যান্ট

Company Name: Meghna Group of Industries.

Vacancy: --

Age: At least 20 years

Job Location: Narayanganj

Salary: Negotiable

Experience:

  • At least 2 years


Published: 2026-07-19

Application Deadline: 2026-07-26

Education:
    • Higher Secondary


Requirements:
  • At least 2 years


Skills Required:

Additional Requirements:
  • Age At least 20 years
  • ডায়াপার, অ্যাডাল্ট ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন অথবা অন্যান্য Health & Hygiene Products Manufacturing Plant-এর প্রোডাকশন বিভাগে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উৎপাদন মেশিন পরিচালনায় দক্ষ হতে হবে।

  • সংশ্লিষ্ট ক্ষেত্রে পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।



Responsibilities & Context:

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI)-এর Fresh Happy Nappy Diaper ব্র্যান্ডের উৎপাদন কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে উৎপাদন বিভাগে অপারেটর পদে যোগ্য ও কর্মদক্ষ জনবল নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা অত্যাধুনিক, উচ্চগতির ডায়াপার উৎপাদন লাইনে কাজ করবেন এবং Standard Operating Procedure, Good Manufacturing Practices (GMP), Hygiene, Safety এবং Quality Standards অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন ধরণের ডায়াপার উৎপাদন নিশ্চিত করবেন।

এই পদে কর্মরত ব্যক্তিকে উৎপাদন মেশিন দক্ষতার সঙ্গে পরিচালনা, উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা, নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, পণ্যের গুণগত মান নিশ্চিত করা, কাঁচামালের অপচয় নিয়ন্ত্রণ, মেশিনের প্রাথমিক পর্যায়ের সমস্যা শনাক্তকরণ এবং নিরাপদ ও পরিচ্ছন্ন কর্মপরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যারা উৎপাদন শিল্পে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও ফলাফলমুখী পরিবেশে কাজ করতে আগ্রহী, তাদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

দায়িত্ব ও কর্তব্যঃ

  • ডায়াপার উৎপাদন মেশিন নির্ধারিত Standard Operating Procedure (SOP) অনুযায়ী নিরাপদ ও দক্ষতার সঙ্গে পরিচালনা করা।

  • দৈনিক উৎপাদন পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকরভাবে কাজ করা এবং প্রয়োজনীয় উৎপাদন তথ্য ও রিপোর্ট যথাসময়ে প্রস্তুত ও সংরক্ষণ করা।

  • উৎপাদন চলাকালীন পণ্যের গুণগত মান (Quality) নিয়মিত পর্যবেক্ষণ করা এবং কোম্পানির নির্ধারিত মানদণ্ড নিশ্চিত করা।

  • উৎপাদন এলাকায় স্বাস্থ্যবিধি (Hygiene), নিরাপত্তা (Safety) এবং 5S নীতিমালা অনুসরণ করে পরিচ্ছন্ন ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা।

  • মেশিনের লগবুক, উৎপাদন রেকর্ড, ডাউনটাইম, ত্রুটি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা।

  • প্রোডাক্ট পরিবর্তন (Changeover), সাইজ পরিবর্তন বা নতুন উৎপাদনের প্রয়োজন অনুযায়ী মেশিন সেটিংস ও অ্যাডজাস্টমেন্ট সম্পন্ন করা।

  • কাঁচামালের অপচয় (Wastage) সর্বনিম্ন পর্যায়ে রেখে উৎপাদন দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করা।

  • উৎপাদন চলাকালীন যেকোনো মেশিনের অস্বাভাবিকতা, ত্রুটি বা কারিগরি সমস্যা দ্রুত সুপারভাইজার বা সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা এবং সমাধানে সহযোগিতা করা।

  • উৎপাদন প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে শিফট হ্যান্ডওভার, টিমওয়ার্ক এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।

  • প্রতিষ্ঠানের নীতিমালা, GMP (Good Manufacturing Practice), নিরাপত্তা নির্দেশনা এবং অন্যান্য প্রযোজ্য বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করা।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: