Education
ন্যূনতম এইচএসসি/স্নাতক পাস।
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Additional Requirements
- Age 18 to 35 years
হোমিওপ্যাথিক বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
তবে আগ্রহী ও যোগ্য নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
সুন্দর ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
উপস্থাপনা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
পরিশ্রমী, সৎ, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী হতে হবে।
মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।
নিজ নিজ এলাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
Responsibilities & Context
একটি স্বনামধন্য হোমিও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Refine Homoe Laboratories-এর সারাদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক উদ্যমী, পরিশ্রমী ও যোগ্য জনবল নিয়োগ করা হবে।
কর্মস্থল: বাংলাদেশের সকল বিভাগ ও জেলা (৮ বিভাগ ও ৬৪ জেলা)।
যেসব জেলায় নিয়োগ দেওয়া হবে:
ঢাকা বিভাগ-৫ জন
চট্টগ্রাম বিভাগ-১০ জন
রাজশাহী বিভাগ-১৪ জন
খুলনা বিভাগ-১৪ জন
বরিশাল বিভাগ-১২ জন
সিলেট বিভাগ-৬ জন
রংপুর বিভাগ-১০ জন
ময়মনসিংহ বিভাগ-৮ জন
দায়িত্ব ও কর্তব্য:
নির্ধারিত এলাকায় চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক, ফার্মেসি ও ঔষধ বিক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
প্রতিষ্ঠানের উৎপাদিত ঔষধ ও পণ্যের গুণাগুণ, ব্যবহারবিধি এবং বৈশিষ্ট্য সম্পর্কে পেশাদারভাবে প্রচারণা করা।
নতুন চিকিৎসক, ফার্মেসি ও সম্ভাব্য গ্রাহক তৈরি করা।
নির্ধারিত মাসিক বিক্রয় ও প্রচারণার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।
নিয়মিত মার্কেট ভিজিট ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
প্রতিদিনের কাজের বিবরণী এবং মাসিক কার্যক্রমের রিপোর্ট প্রদান করা।প্রতিষ্ঠানের নির্ধারিত মার্কেটিং কৌশল ও নির্দেশনা অনুসরণ করা।
Job Other Benifits
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ ও কমিশন।
যাতায়াত ও মোবাইল বিল (প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী)।
বাৎসরিক বেতন বৃদ্ধি।
উৎসব বোনাস।
দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ।