Title: ব্র্যান্ড প্রমোশন ও ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ
Company Name: Mechanic BD
Vacancy: 1
Age: 18 to 30 years
Job Location: Sylhet (Sylhet Sadar)
Salary: Tk. 10000 - 12000 (Monthly)
Experience:
Published: 1-01-01
Application Deadline: 2026-10-28
Education:
স্মার্টফোন ও ইন্টারনেট: মাঠপর্যায়ে রিয়েল-টাইম রিপোর্ট ও আপডেটের জন্য একটি সচল অ্যান্ড্রয়েড/আইফোন এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকতে হবে।
যানবাহন (যাতায়াত): মাঠপর্যায়ে দ্রুত যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব মোটরসাইকেল/সাইকেল থাকলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগ দক্ষতা: ক্লায়েন্ট, বাড়িওয়ালা এবং মেকানিকদের সাথে বাংলায় সাবলীল ও পেশাদার আচরণের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে।সমস্যা সমাধানের মানসিকতা: ফিল্ডে যেকোনো জরুরি পরিস্থিতি বা চ্যালেঞ্জিং পরিবেশে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
সময়ানুবর্তিতা ও সততা: সময়মতো কাজ সম্পন্ন করা (Punctuality) এবং কাজের প্রতি শতভাগ সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।
শারীরিক সামর্থ্য: নিয়মিত মাঠপর্যায়ে ঘুরে কাজ করার মতো শারীরিক মানসিক প্রস্তুতি ও আগ্রহ থাকতে হবে।
“মেকানিক বিডি" (MechanicBD) হলো একটি দ্রুত বর্ধমান হোম সার্ভিস প্ল্যাটফর্ম, যা বাসা-বাড়িতে বা অফিসে ইলেকট্রিক, প্লাম্বিং এবং বিভিন্ন অ্যাপ্লায়েন্স ঠিক করার বিশ্বস্ত হোম সার্ভিস দিয়ে থাকি। আমাদের ফিল্ডের কাজগুলো আরও গোছানো করতে, বাড়িওয়ালা বা লোকাল বড় ভাইদের সাথে সুসম্পর্ক তৈরি করতে এবং মেকানিকরা ঠিকমতো কাজ করছে কি না তা দেখভালের জন্য এমন একজন দায়িত্বশীল মানুষ দরকার যিনি নিজে লিডারশিপ নিয়ে ফিল্ড সামলাতে পারবেন।
কাজের দায়িত্বসমূহ:
প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।
বিভিন্ন ক্যাটাগরির দক্ষ মেকানিক (ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও অ্যাপ্লায়েন্স টেকনিশিয়ান) খুঁজে বের করে Mechanic BD-এর সঙ্গে যুক্ত করা।
যুব উন্নয়ন বা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলো পরিদর্শন করে দক্ষ মেকানিক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি করা।
মেকানিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
সার্ভিস চলাকালে মেকানিকরা সঠিক সময়ে পৌঁছাচ্ছে কি না এবং কাজের মান ও সেফটি স্ট্যান্ডার্ড (Safety Standards) ঠিক আছে কি না তা সুপারভিশন ও গাইডলাইন প্রদান করা।
নতুন গ্রাহক তৈরি, বাড়িওয়ালা ও কনস্ট্রাকশন ম্যানেজারদের সাথে যোগাযোগ, ব্র্যান্ড প্রমোশন এবং প্রতিষ্ঠানের সেবা সম্প্রসারণে কাজ করা।
প্রতিদিনের কাজের অগ্রগতি ও ফিল্ডের আপডেট ম্যানেজমেন্টকে প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:
ন্যূনতম এইচএসসি (HSC) পাস।
কথায় দক্ষ এবং মানুষকে বোঝানো ও রাজি করানোর চমৎকার সক্ষমতা থাকতে হবে।
আত্মবিশ্বাসী, সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে।
নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং সুসম্পর্ক তৈরিতে আগ্রহী হতে হবে।
মাঠপর্যায়ে নিয়মিত কাজ করার মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতার চেয়ে কাজের আগ্রহ, আন্তরিকতা ও দায়িত্ববোধকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি (স্মার্ট ও সৎ ফ্রেশারদেরও উৎসাহিত করা হচ্ছে)।
সুযোগ-সুবিধা:
বেতন ও যাতায়াত ভাতা: আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষনীয় বেতন স্কেল)।
কোম্পানির নিয়ম অনুযায়ী মোবাইল বিল ও ফিল্ড এলাউন্স।
কাজের পারফরম্যান্সের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেন্টিভ ও বোনাস।
আবেদনের নিয়ম: আপনি যদি মনে করেন এই দায়িত্বটি আপনি সফলভাবে পালন করতে পারবেন, তবে দেরি না করে সরাসরি আপনার আপডেট করা CV (জীবনবৃত্তান্ত) পাঠিয়ে দিন:
ইমেল: [email protected] (ইমেলের সাবজেক্টে অবশ্যই লিখবেন: "Application for Brand Promotion & Field Operation Executive")
WhatsApp (সরাসরি সিভি পাঠান): 01775 151873 অথবা 01706953513