Title: মার্কেটিং এক্সিকিউটিভ (Marketing Executive)
Company Name: Sirajganj Dairy
Vacancy: 16
Age: 22 to 40 years
Job Location: Dhaka, Dhaka (Uttara)
Salary: Tk. 14000 - 16000 (Monthly)
Experience:
কোম্পানির ক্যাম্পেইন পিকআপের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরাসরি মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা।
কোম্পানির পণ্য (দুধ, ঘি, সরিষার তেলসহ অন্যান্য পণ্য) প্রচার, ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি এবং বিক্রয় সম্প্রসারণে কাজ করা।
নতুন গ্রাহক সংগ্রহ করা এবং বিদ্যমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
নতুন গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্ধারিত খাতা/রেজিস্টারে সঠিকভাবে এন্ট্রি করা এবং নিয়মিত আপডেট রাখা।
নির্ধারিত মাসিক ও দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা (Sales Target) অর্জন করা।
বিক্রয় বৃদ্ধি ও কর্মদক্ষতার ভিত্তিতে অতিরিক্ত ইনসেনটিভ ও ইনক্রিমেন্ট অর্জনের সুযোগ গ্রহণ করা।
নিয়মিত বাজার সমীক্ষা (Market Survey) পরিচালনা করা এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, মূল্য ও বিপণন কার্যক্রম সম্পর্কিত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রদান করা।
ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেইলার এবং কর্পোরেট গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা।
বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম (Promotional Activities), পণ্য প্রদর্শনী (Product Display), টেস্টিং ক্যাম্পেইন এবং বিক্রয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা।
দৈনিক কার্যক্রম, নতুন গ্রাহক সংগ্রহের তথ্য এবং বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করে কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া।
কোম্পানির ব্র্যান্ড ইমেজ ও সুনাম অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালন করা।
কর্মস্থল: ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা (ক্যাম্পেইন পিকআপের মাধ্যমে ফিল্ড মার্কেটিং)।
কর্মঘণ্টা (দুই শিফটে):
প্রথম শিফট: সকাল ৬:০০টা থেকে সকাল ১১:০০টা পর্যন্ত।
দ্বিতীয় শিফট: বিকাল ৩:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত।
মোট কর্মঘণ্টা: দৈনিক ১০ ঘণ্টা।
বিশেষ শর্ত: প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করতে হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : ১ লা নভেম্বর থেকে জয়নিং দেওয়া হবে