Education
- Bachelor/Honors
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
HRM, Management অথবা Business Administration বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Additional Requirements
- Age At least 23 years
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্য ও আগ্রহী নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা
বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
MS Word, MS Excel, Email এবং Internet ব্যবহারে দক্ষ হতে হবে।
HR Documentation ও Record Management সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
নিয়োগ ও কর্মী ব্যবস্থাপনায় আগ্রহ এবং দায়িত্বশীল মনোভাব থাকতে হবে।
ভালো সাংগঠনিক দক্ষতা, সময়নিষ্ঠা ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।
গোপনীয় তথ্য সংরক্ষণ এবং পেশাদার আচরণ বজায় রাখার মানসিকতা থাকতে হবে।
Responsibilities & Context
পদের সারসংক্ষেপ
Motovex Lubricant - এর Human Resources & Administration Department-এর জন্য একজন দায়িত্বশীল, দক্ষ ও উদ্যমী HR Executive নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা, নিয়োগ কার্যক্রম, কর্মীদের উপস্থিতি ও ছুটি ব্যবস্থাপনা, HR Documentation এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করতে হবে।
কর্মস্থল: House-46, Road-10, Sector-06, Uttara, Dhaka
দায়িত্বসমূহ
প্রতিষ্ঠানের দৈনন্দিন HR ও Administrative কার্যক্রম পরিচালনা করা।
কর্মী নিয়োগ, CV বাছাই, সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ এবং নিয়োগ প্রক্রিয়ায় সমন্বয় করা।
নতুন কর্মীদের Joining Formalities, Orientation এবং Onboarding কার্যক্রম সম্পন্ন করা।
কর্মীদের উপস্থিতি, ছুটি, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য HR Records সংরক্ষণ ও হালনাগাদ করা।
কর্মীদের ব্যক্তিগত ফাইল, নিয়োগপত্র, চুক্তিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় HR Documents প্রস্তুত ও সংরক্ষণ করা।
প্রতিষ্ঠানের HR Policies, Rules & Regulations বাস্তবায়নে সহায়তা করা।
কর্মীদের বিভিন্ন HR-সংক্রান্ত সমস্যা ও প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা করা।
অফিসের প্রশাসনিক কার্যক্রম, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য বিষয় তদারকি করা।
মাসিক Attendance, Leave এবং অন্যান্য HR Reports প্রস্তুত করা।
Management-এর নির্দেশনা অনুযায়ী HR ও Admin-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
Job Other Benifits
বেতন আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।