Experienced Tender & e-GP Specialist

Job Description

Title: Experienced Tender & e-GP Specialist

Company Name: M/S Faria Traders

Vacancy: 1

Age: At least 30 years

Job Location: Dhaka (Banani)

Salary: Negotiable

Experience:

Published: 1-01-01

Application Deadline: 2026-10-25

Education:

  • Bachelor of Business Administration (BBA)


Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At least 30 years


Responsibilities & Context:

Maria Groups এবং M/S Faria Traders-এর সরকারি দরপত্র কার্যক্রম পরিচালনার জন্য একজন অভিজ্ঞ, দক্ষ ও দায়িত্বশীল টেন্ডার ও ই-জিপি (e-GP) স্পেশালিস্ট নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীকে সরকারি ই-জিপি পোর্টালে টেন্ডার অনুসন্ধান, দরপত্রের কাগজপত্র প্রস্তুত, অনলাইন ও ম্যানুয়াল টেন্ডার দাখিল, রেট অ্যানালাইসিস, টেন্ডার সিকিউরিটি এবং দরপত্র মূল্যায়নসংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্ব ও কর্তব্য

১. নিয়মিত e-GP পোর্টাল ও অন্যান্য প্রাসঙ্গিক উৎস থেকে প্রতিষ্ঠানের ব্যবসার উপযোগী সরকারি টেন্ডার খুঁজে বের করা ও যাচাই করা।

২. টেন্ডার নোটিশ, যোগ্যতার শর্ত, পণ্যের স্পেসিফিকেশন, শর্তাবলি এবং জমাদানের সময়সীমা বিশ্লেষণ করা।

৩. অনলাইন ও ম্যানুয়াল টেন্ডার দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, প্রস্তুত ও যাচাই করা।

৪. নির্ধারিত সময়ের মধ্যে e-GP পোর্টালে সঠিকভাবে টেন্ডার সাবমিশন সম্পন্ন করা।

৫. BOQ, টেন্ডার ফরম, কারিগরি প্রস্তাব, আর্থিক প্রস্তাব এবং অন্যান্য প্রয়োজনীয় ফরম প্রস্তুত ও পূরণ করা।

৬. বাজারদর, পণ্যের ক্রয়মূল্য, পরিবহন খরচ ও অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় বিবেচনায় নিয়ে নির্ভুল রেট অ্যানালাইসিস ও প্রতিযোগিতামূলক দর নির্ধারণ করা।

৭. Standard Tender Documents (STD), মূল্যায়নের মানদণ্ড এবং প্রযোজ্য সরকারি ক্রয়বিধি বিশ্লেষণ করা।

৮. দরপত্রে ত্রুটি, অসম্পূর্ণ ডকুমেন্টেশন এবং Non-responsive হওয়ার ঝুঁকি কমাতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা।

৯. Significantly Low Tender (SLT) সংক্রান্ত মূল্যায়ন ও প্রাসঙ্গিক শর্তাবলি সম্পর্কে ধারণা রাখা।

১০. ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে Tender Security, Performance Security, Bank Guarantee, Pay Order এবং Retention Money-সংক্রান্ত কাজ পরিচালনা করা।

১১. ট্রেড লাইসেন্স, TIN, BIN, VAT, ট্যাক্সসংক্রান্ত কাগজপত্র, NID, অভিজ্ঞতার সনদ, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও হালনাগাদ রাখা।

১২. টেন্ডারসংক্রান্ত ক্ল্যারিফিকেশন, সংশোধনী, সময়সীমা, টেন্ডার ওপেনিং, মূল্যায়নের অগ্রগতি এবং কার্যাদেশের অবস্থা পর্যবেক্ষণ করা।

১৩. টেন্ডার সাবমিশন, দরপত্রের ফলাফল ও সংশ্লিষ্ট কার্যক্রমের নিয়মিত রেকর্ড এবং প্রতিবেদন সংরক্ষণ করা।

১৪. প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগ, সরবরাহকারী ও অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বয় করে সময়মতো টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা।

১৫. প্রযোজ্য Public Procurement Rules (PPR), e-GP পদ্ধতি এবং সরকারি ক্রয়সংক্রান্ত নীতিমালার পরিবর্তন সম্পর্কে হালনাগাদ ধারণা রাখা।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: