Title: Executive - Sales and Customer Experience
Company Name: Shahin E Mart
Vacancy: 20
Age: 20 to 35 years
Job Location: Dhaka (Banasree, Rampura)
Salary: Negotiable
Experience:
ন্যূনতম HSC/সমমান।
স্নাতক/স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Sales/Marketing/E-commerce-এ শিক্ষাগত বা বাস্তব অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুবিধা।
আবেদনকারীর জন্য বিশেষ যোগ্যতা
অর্গানিক/প্রাকৃতিক খাদ্যপণ্য, স্বাস্থ্যকর জীবনধারা, গ্যাজেট ও লাইফস্টাইল পণ্যের প্রতি আগ্রহ এবং গ্রাহকদের পণ্য সম্পর্কে সহজভাবে বোঝানোর সক্ষমতা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা
বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা।
ভালো Communication ও Customer Handling Skill।
Sales ও Negotiation Skill।
কম্পিউটার, Facebook, WhatsApp ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা।
দ্রুত শেখার মানসিকতা ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।
Target-oriented এবং Positive Attitude।
সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে।
E-commerce ও অনলাইন সেলস সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার।
শাহিন ই-মার্ট একটি বাংলাদেশি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে অর্গানিক ও প্রাকৃতিক খাদ্যপণ্য, এবং বিভিন্ন লাইফস্টাইল পণ্য সরবরাহ করা হয়। গ্রাহকদের কাছে মানসম্মত ও প্রাকৃতিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের টিমে Executive - Sales and Customer Experience পদে উদ্যমী, দায়িত্বশীল ও ফলাফলমুখী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল: শাহিন ই-মার্ট অফিস, রামপুরা, বনশ্রী
প্রধান দায়িত্বসমূহ
ফোন, Facebook, WhatsApp ও অন্যান্য অনলাইন মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে পণ্য বিক্রয় নিশ্চিত করা।
গ্রাহকের প্রয়োজন বুঝে উপযুক্ত পণ্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা।
নতুন গ্রাহক তৈরি এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
Sales Target অর্জনের জন্য নিয়মিত ও পরিকল্পিতভাবে কাজ করা।
অর্ডার গ্রহণ, অর্ডারের তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট টিমের কাছে সঠিকভাবে হস্তান্তর করা।
গ্রাহকের প্রশ্ন, অভিযোগ ও সমস্যার দ্রুত এবং ভদ্রতার সঙ্গে সমাধান করা।
পণ্যের বৈশিষ্ট্য, মূল্য, অফার ও সুবিধা সম্পর্কে আপডেট থাকা।
Follow-up Call/Message-এর মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের অর্ডারে রূপান্তর করা।
দৈনিক ও মাসিক Sales Report প্রস্তুত করা।
প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি ও নতুন বিক্রয় কৌশল বাস্তবায়নে সক্রিয়ভাবে সহযোগিতা করা।
বেতন: (অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী)
আকর্ষণীয় Sales Incentive/Commission।
পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ।
উৎসব ভাতা ও অন্যান্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা।
দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গ্রোথের সুযোগ।