Experience
- 1 to 3 years
- The applicants should have experience in the following business area(s): Travel Agency, Tour Operator, Travel Startup
Education
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Requirements
- 1 to 3 years
- The applicants should have experience in the following business area(s): Travel Agency, Tour Operator, Travel Startup
Additional Requirements
অভিজ্ঞতা
ট্রাভেল এজেন্সি, ট্যুরিজম, এয়ার টিকিটিং, করপোরেট সেলস অথবা মার্কেটিং সেক্টরে ১–৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি যোগ্য ও আত্মবিশ্বাসী ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় দক্ষতা
অবশ্যই স্মার্ট হতে হবে,
চমৎকার যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
করপোরেট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ও নেগোসিয়েশন দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার সক্ষমতা থাকতে হবে।
কম্পিউটার, MS Office ও ই-মেইল ব্যবহারে দক্ষ হতে হবে।
স্মার্ট, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও লক্ষ্য অর্জনে আগ্রহী হতে হবে।
প্রয়োজনে ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
Responsibilities & Context
U Tel Tour & Travels বাংলাদেশের একটি স্বনামধন্য ট্রাভেল ও ট্যুরিজম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং করপোরেট ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা অফিসের জন্য নিম্নোক্ত পদে কিছু সংখ্যক উদ্যমী, দক্ষ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল: ঢাকা ও বাংলাদেশের যেকোন জেলায়
বিভাগ: Corporate Sales & Marketing
প্রধান দায়িত্ব ও কর্তব্য
বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নতুন ক্লায়েন্ট সংগ্রহ করা।
করপোরেট ক্লায়েন্টদের কাছে প্রতিষ্ঠানের এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ ও অন্যান্য ট্রাভেল সার্ভিস প্রচার করা।
নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য করপোরেট ক্লায়েন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
বিভিন্ন প্রতিষ্ঠানের HR, Admin, Procurement ও Management বিভাগের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা।
করপোরেট ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রপোজাল, কোটেশন ও ব্যবসায়িক অফার তৈরি এবং উপস্থাপন করা।
নিয়মিত ক্লায়েন্ট ভিজিট, মিটিং, প্রেজেন্টেশন ও ফলোআপ কার্যক্রম পরিচালনা করা।
নির্ধারিত মাসিক ও বার্ষিক সেলস টার্গেট অর্জনে কার্যকর ভূমিকা পালন করা।
বিদ্যমান করপোরেট ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি অর্জনের চেষ্টা করা।
প্রতিযোগী প্রতিষ্ঠানের বাজার পরিস্থিতি, সার্ভিস ও মূল্য সম্পর্কে তথ্য সংগ্রহ এবং কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা।
দৈনিক ও মাসিক মার্কেটিং কার্যক্রম, ক্লায়েন্ট ভিজিট এবং সেলস রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।
Job Other Benifits
আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)।
মাসিক সেলস ইনসেনটিভ ও পারফরম্যান্স বোনাস।
যাতায়াত ও অফিসিয়াল ভিজিট ভাতা (প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী)।
উৎসব বোনাস।
দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতির সুযোগ।
বেতন ও সুযোগ-সুবিধা