Consultant – Critical Care Medicine

Job Description

Title: Consultant – Critical Care Medicine

Company Name: Specialized Medical Care Hospital

Vacancy: 1

Age: At least 30 years

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience:

Published: 2026-10-08

Application Deadline: 2026-10-15

Education:

Requirements:

Skills Required:

Additional Requirements:

  • Age At least 30 years


Responsibilities & Context:

Specialized Medical Care Hospital Ltd.-এর Critical Care Medicine Department-এর জন্য একজন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ Consultant – Critical Care Medicine নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

Consultant – Critical Care Medicine

পদের সংখ্যা

০১ (এক) জন

শিক্ষাগত যোগ্যতা

  • MBBS ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।

  • Critical Care Medicine / MD ডিগ্রি থাকতে হবে।

  • সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রশিক্ষণ ও পেশাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা

  • Critical Care Medicine / ICU-তে প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

  • ICU রোগী ব্যবস্থাপনা, জরুরি ও সংকটাপন্ন রোগীর চিকিৎসা এবং Critical Care Protocol সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • অভিজ্ঞ Consultant প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান দায়িত্ব ও কর্তব্য

  • ICU, Ward/Cabin এবং Follow-up রোগীদের যথাযথ চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

  • সংকটাপন্ন রোগীদের Assessment, Diagnosis ও Treatment Plan তৈরি ও বাস্তবায়ন করা।

  • Mechanical Ventilation, Hemodynamic Monitoring এবং অন্যান্য Critical Care Management-এর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা।

  • জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণ করা।

  • ICU, Ward/Cabin-এর চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা ও তত্ত্বাবধান করা।

  • রোগীর স্বজনদের রোগীর অবস্থা, চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

  • হাসপাতালের চিকিৎসা নীতিমালা, পেশাগত নৈতিকতা ও BMDC-এর প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করা।

  • হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করা।

  • Endotracheal Intubation, CV line, Inter Costal Tube (ICT) insertion, Tracheostomy ইত্যাদি প্রক্রিয়াতে পারদর্শিতা অর্জিত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

কর্মদক্ষতা ও যোগ্যতা

  • Critical Care রোগী ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

  • Emergency care এবং ICU পরিবেশে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

  • রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণ করার সক্ষমতা থাকতে হবে।

  • টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও পেশাগতভাবে দক্ষ হতে হবে।

কর্মঘণ্টা

সপ্তাহে ৬ (ছয়) দিন, প্রতিদিন বিকাল ৪:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত।

কর্মস্থল

Specialized Medical Care Hospital Ltd.
৭১, দিদার ভিলা, কলেজ রোড, দক্ষিণ মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV, শিক্ষাগত যোগ্যতার সনদ, BMDC Registration Certificate এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের কপিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদন পাঠানোর ঠিকানা/ই-মেইল:

specializedmedicalcare@gmail.com

অথবা ৭১, দিদার ভিলা, কলেজ রোড, দক্ষিণ মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২ এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন ও নিয়োগের অধিকার সংরক্ষণ করেন।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Healthcare/Medical

Similar Jobs