টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

Caregiver/Nanny/শেল্টার মাদার (আবাসিক)

Local Education and Economic Development Organization - LEEDO

  • Dhaka (Bosila, Kadamtali, Mugda)
  • None
  • পদ: --
  • ৪ ঘন্টা আগে
  • ২৮ ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: সোমবার ২৮শে ডিসেম্বর ২০২৬

Education

  • JSC/JDC/8 pass

Additional Requirements

  • Age 30 to 50 years
  • Only Female

Responsibilities & Context

সংস্থা পরিচিতি

Local Education and Economic Development Organization (LEEDO) একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সুরক্ষা, শিক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে। সংস্থাটি শিশুদের মৌলিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পদের নাম

Shelter Mother

কর্মস্থল

LEEDO-এর বিভিন্ন Shelter Home, ঢাকা

বেতন

মাসিক ১০,০০০ টাকা (প্রাথমিক)
কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি করা হবে।

অন্যান্য সুবিধা

শেল্টারে থাকা ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে।

বিশেষ অগ্রাধিকার

এই পদে আবেদনের ক্ষেত্রে বিধবা ও অসহায়/দুঃস্থ নারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।

প্রধান দায়িত্বসমূহ

• উদ্ধারকৃত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের যত্ন, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাপনে সহায়তা করা এবং শিশুদের সঙ্গে বিশ্বাসভিত্তিক ও ইতিবাচক সম্পর্ক তৈরি করা।

• শিশু শেল্টারে আসার পর তাদের গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পোশাক পরিবর্তন ও খাবারের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করা।

• শিশুদের দৈনন্দিন প্রয়োজন, স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

• শিশুদের ভর্তি ও নিবন্ধন কার্যক্রমে সহায়তা করা এবং শিশুদের পৃথক ফাইল ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখতে সহযোগিতা করা।

• শিশুদের বিনোদনমূলক কার্যক্রম, খেলাধুলা, গল্প বলা এবং বিভিন্ন সচেতনতামূলক বা জীবনদক্ষতা বিষয়ক সেশনে সহায়তা করা।

• শেল্টারের শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও শিশুবান্ধব পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা।

• প্রয়োজন অনুযায়ী রান্না ও খাবার পরিবেশনের কাজে সহায়তা করা, বিশেষ করে কুক অনুপস্থিত থাকলে।

• ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের উদ্ধার কার্যক্রম এবং উদ্ধার-পরবর্তী নিয়মিত ফলোআপ কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণ করা।

• শিশুদের কোনো অসুস্থতা, আঘাত, অস্বাভাবিক আচরণ বা নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা।

• শিশুদের প্রতি কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন, অবহেলা, বৈষম্য বা অসদাচরণ না করা এবং শিশু সুরক্ষা নীতি কঠোরভাবে অনুসরণ করা।

• LEEDO-এর Child Safeguarding Policy, Code of Conduct এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতিমালা মেনে দায়িত্ব পালন করা।

• শেল্টার ইনচার্জ/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান। অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা

শিশুদের যত্ন, শিশু শেল্টার, এতিমখানা, শিশু সুরক্ষা, গৃহপরিচালনা অথবা অনুরূপ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে উপযুক্ত ও দায়িত্বশীল নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

• শিশুদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও যত্নশীল হতে হবে।
• দায়িত্বশীল, ধৈর্যশীল ও সৎ হতে হবে।
• শিশুদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে।
• পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে হবে।
• শেল্টারে থেকে দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।
• প্রতিষ্ঠানের নীতিমালা ও শিশু সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার মানসিকতা থাকতে হবে।

বয়স

২৫ থেকে ৫০ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বয়স কিছুটা শিথিলযোগ্য।

কর্মপরিবেশ

এটি একটি Residential Shelter-based position। নির্বাচিত প্রার্থীকে শেল্টারে থেকে শিশুদের দৈনন্দিন যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেল্টারে থাকা ও খাবারের ব্যবস্থা LEEDO কর্তৃক বিনামূল্যে প্রদান করা হবে।

Anti-Terrorism & Compliance

LEEDO-এর সকল কার্যক্রমে প্রযোজ্য Anti-Terrorism Policy, applicable laws and regulations, Child Safeguarding Policy এবং Code of Conduct অনুসরণ করা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীকে কোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংসতা, উগ্রবাদ, অবৈধ কার্যক্রম বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং সংস্থার নিরাপত্তা ও compliance requirements মেনে দায়িত্ব পালন করতে হবে।

Job Other Benifits

  • Lunch Facilities: Full Subsidize
  • Festival Bonus: 1

Age

30 to 50 years

Gender

Only Female can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: সোমবার ২৮শে ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

Similar Jobs

টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন