Title: বাস চালক (Bus Driver)
Company Name: Uttara University
Vacancy: --
Age: 25 to 55 years
Job Location: Dhaka (Uttara West)
Salary: --
Experience:
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বিশেষভাবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পড়তে, লিখতে এবং প্রয়োজনীয় নির্দেশনা বুঝতে সক্ষম হতে হবে।
অভিজ্ঞতা: বৈধ মিডিয়াম অথবা হেভি ড্রাইভিং লাইসেন্সসহ ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান অথবা সমজাতীয় প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত যোগ্যতা: বয়স: 25–55 বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা মহানগরী ও আশেপাশের সড়কপথ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
গাড়ির ইঞ্জিন ও মৌলিক যান্ত্রিক ত্রুটি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।ভদ্র, বিনয়ী, দায়িত্বশীল ও পেশাদার আচরণে অভ্যস্ত হতে হবে। সততা, বিশ্বস্ততা এবং গোপনীয়তা রক্ষা করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য:
· বিশ্ববিদ্যালয়ের বাস নিরাপদ ও দক্ষতার সাথে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা।
· শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের নিরাপদ ও সময়মতো গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা।
· প্রতিদিন গাড়ি চালানোর পূর্বে ও পরে গাড়ির অবস্থা পরীক্ষা করা।
· গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ব্যবহারোপযোগী অবস্থায় রাখা।
· নিয়মিত সার্ভিসিং, ফুয়েল রিফিল, টায়ার পরীক্ষা এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকি করা।
· গাড়ির যেকোনো যান্ত্রিক ত্রুটি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
· প্রয়োজনে অফিসিয়াল ডকুমেন্ট, পার্সেল বা অন্যান্য সামগ্রী বহন ও সরবরাহ করা।
· বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য যুক্তিসঙ্গত দায়িত্ব পালন করা।
বেতন ও ভাতাদি:
· উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
· বার্ষিক ইনক্রিমেন্ট।
· উৎসব ভাতা।
· প্রভিডেন্ট ফান্ড (প্রযোজ্য ক্ষেত্রে)।
· গ্র্যাচুইটি (প্রযোজ্য ক্ষেত্রে)।
· ছুটি ও অন্যান্য সুবিধা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।