Title: পেশ ইমাম
Company Name: Baroghartola Jame Masjid
Vacancy: 1
Age: At most 45 years
Job Location: Dhaka (Keraniganj)
Salary: Negotiable
Experience:
Published: 2024-12-02
Application Deadline: 2024-12-31
Education:
দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি / দাওরায়ে হাদিস পাশ । কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিশ্ববিদ্যালয় হইতে ইসলামী বিষয় বা আরবীতে কমপক্ষে ২য় শ্রেণীর মাস্টার ডিগ্রী । কোন পরিক্ষায় ৩য় শ্রেনী গ্রহনযোগ্য নয় ।
হাফেজ-ই-কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফেজ-ই-কোরআন অগ্রাধিকার পাবেন ।
আরবিতে কথা বলা ও আরবিতে উপস্হিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
কোরআন ও হাদিসের আলোকে তরজমা এবং ইসলামী বিষয় যথা হাদিস, তাফসীল, ফিকাহ ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা ।
বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে সক্ষমতা ।
ইমাম প্রশিক্ষন প্রাপ্ত সার্টিফিকেটধারী অগ্রাধিকার পাবে ।
গভীর ধর্মীয় জ্ঞান ইমামের কুরআন হাদিস ও ইসলামশাস্ত্রে বিশেষজ্ঞ জ্ঞান থাকা উচিত । তিনি যে বিষয় কথা বলবেন সে বিষয় তার সন্দেহ থাকা উচিত নয় ।
দৃঢ় চরিত্র ও নৈতিকতা ইমামের নৈতিক চরিত্র উচ্চ পর্যায়ের হতে হবে । তিনি সত্যবাদী ন্যায়পরায়ণ নম্র ও দয়ালু হবেন । তার আচরণ মুসলিমদের জন্য অনুসরণীয় হবে ।
যোগাযোগ দক্ষতা ইমামের শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকা উচিত । তিনি খুতবায় ও অন্যান্য বক্তব্যে সহজ, স্পষ্ট ও আকর্ষণীয় ভাষা ব্যবহার করবেন ।
নেতৃত্ব দক্ষতা ইমামের মুসলিম সম্প্রদায়কে সঠিক পথে নেতৃত্ব দেওযার দক্ষতা থাকা উচিত । তিনি সিদ্ধান্ত নিতে দক্ষ হবেন এবং তার সিদ্ধান্ত সবার কাছে গ্রহনযোগ্য হবে ।
সহ্যতা ও ধৈর্য ইমামের বিভিন্ন মতামত ও চিন্তাধারার মানুষের সাথে সম্মান ও সহ্যতার সাথে কাজ করার দক্ষতা থাকা উচিত ।
বারঘরটোলা জামে মসজিদ পরিচালনা নীতিমালা ২০২৪ ইং এবং গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপণ অনুযায়ী বারঘরটোলা জামে মসজিদে নিম্নোক্ত পদে স্হায়ী ভিত্তিতে পেশ ইমাম নিয়োগের লক্ষে প্রকৃত বাংলাদেশী স্হায়ী নাগরিকদের নিকট হতে আগ্রহী দরখাস্হ আহবান করা যাচ্ছে ।
দায়িত্ব:
নামাজ পরিচালনা করা পাঁচ ওয়াক্তের নামাজের নেতৃত্বদানে ও অন্যান্য নামাজ এবং তারাবীহ, ঈদের নামাজ পরিচালনা করা ।
খুতবা প্রদান নামাজের পর ধর্মীয় বিষয়ে শিক্ষামূলক বক্তব্য প্রদান । খুতবায় ইসলামের মুলনীতি, নৈতিকতা, সামাজিক বিষয় ও সমসাময়িক ঘটনা সম্পর্কে আলোচনা করা।
ধর্মীয় শিক্ষা প্রদান করা, মসজিদে হাদিস কুরআন ও ফিকহ বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় জ্ঞান বাড়ানো ।
বয়স্ক, শিশু, কিশোর, যুবকদের কুরআন এবং নামাজ শিক্ষা দেওয়া ও দাওয়াতের কাজ চালু রাখা ।
ধর্মীয় পরামর্শ মুসলিমদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরামর্শ প্রদান।
মসজিদ পরিচালনা রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কাজে পরামর্শ প্রদান করা।
প্রয়োজন অনুযায়ী সম্প্রদায় এবং মসজিদের জন্য তহবিল সংগ্রহের কর্মসূচীতে পরিচালনা কমিটির সাথে কাজ করা ।