Experience
- 1 to 2 years
Education
- Bachelor/Honors
Requirements
- 1 to 2 years
Additional Requirements
- Age At most 35 years
- Only Male
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১/২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
দরপত্র ও কোটেশন সংগ্রহ, তুলনামূলক প্রতবিদেন প্রস্তুত ,ক্রয় আদেশ তৈরী, সরবরাহকারী ব্যবস্থাপনা, ক্রয়সংক্রান্ত রেজুলেশন, বিল-ভাউচার, চালান ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারের এমএসওয়ার্ড,এমএস এক্সেল,ইন্টারনেট ও ইমেইল আদান প্রদানে পারদর্শী হতে হবে ।
উন্নয়ন সংস্থায় ক্রয়সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার প্রধান কার্যালয়ে অ্যাডমিন টিম এর জন্য “অ্যাসিসটেন্ট পারচেজ অফিসার“ নিয়োজিত হবেন।
Job Responsibilities:
বিভিন্ন বিভাগ ও প্রকল্প থেকে প্রাপ্ত ক্রয় চাহিদাপত্র গ্রহণ ও যাচাই করা।
ক্রয়সংক্রান্ত রেজুলেশন প্রস্তুত, সম্পাদনা ও চূড়ান্তকরণে সহযোগিতা করা।
বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের জন্য প্রাপ্ত কোটেশন/দরপত্রের ভিত্তিতে তুলনামূলক প্রতিবেদন প্রস্তুত করা।
সরবরাহকৃত পণ্য ক্রয়াদেশ ও অনুমোদিত স্পেসিফিকেশন অনুযায়ী হয়েছে কি না তা যাচাইয়ে সংশ্লিষ্ট বিভাগকে সহযোগিতা করা।
ক্রয়সংক্রান্ত কোটেশন, অনুমোদনপত্র, রেজুলেশন, পারচেজ অর্ডার, ওয়ার্ক অর্ডার, চুক্তিপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা।
পারচেজ বিভাগের প্রয়োজনীয় ফাইল, রেজিস্টার, রেকর্ড ও ডাটাবেজ নিয়মিত হালনাগাদ এবং যথাযথভাবে সংরক্ষণে সহযোগিতা করা।
ক্রয় কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় প্রতিবেদন, চিঠিপত্র ও অন্যান্য দাপ্তরিক ডকুমেন্ট প্রস্তুতে সহযোগিতা করা।
ক্রয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের সঠিকতা, পূর্ণতা ও সহজে খুঁজে পাওয়ার উপযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
পারচেজ অফিসারের মধ্যে কেউ অসুস্থতা, ছুটি বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে নির্দেশনা অনুযায়ী তাঁর দায়িত্বের প্রয়োজনীয় ও চলমান কাজ সম্পাদন করা।
জরুরি ক্রয় কার্যক্রম ও দাপ্তরিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট পারচেজ অফিসারদের সহযোগিতা করা।
পারচেজ বিভাগের জরুরি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে সহযোগিতা প্রদান করা।
রিসিপশনে দায়িত্বপ্রাপ্ত কর্মী অনুপস্থিত থাকলে তাঁর বিকল্প হিসেবে রিসিপশনের দায়িত্ব পালন করা।
আবাসন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মীর অনুপস্থিতিতে আবাসনসংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করা।
সংস্থার প্রয়োজনে যেকোনো দায়িত্ব পালন করা ।
Job Other Benifits
বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং নৈমিত্তিক ছুটি থেকে বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা,স্পেশাল ফান্ড সুবিধা ও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।