Title: Audit Officer
Company Name: Zam Zam Corporation
Vacancy: 4
Age: 22 to 35 years
Job Location: Dhaka
Salary: Tk. 15000 - 17000 (Monthly)
Experience:
জম জম কসমেটিকস ইন্ডাস্ট্রি (শাহজাদী ব্র্যান্ড) এ আমাদের দক্ষ অডিট অফিসার এবং MIS অফিসার প্রয়োজন ।
অডিট অফিসার এর প্রধান দায়িত্ব ও কর্তব্য সমূহ-
ক) পরিবেশক পয়েন্ট অডিট
খ) গোডাউন ও পণ্য সংরক্ষণ যাচাই
গ) মার্কেট ও রুট অডিট
ঘ) মার্কেট কাভারেজ যাচাই
ঙ) মার্কেট শেয়ার যাচাই
অডিট রিপোর্ট প্রদান
প্রতিটি অডিট/ভিজিট শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কর্তৃপক্ষের নিকট সারসংক্ষেপ (Audit Summary Report) আকারে রিপোর্ট প্রদান করতে হবে।
রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করতে হবে—
১। পরিবেশক পয়েন্টে পাওয়া সমস্যা।
২। ফ্লোর স্টক ।
৩। ম্যানেজারের কার্যক্রম ও ভিজিটের অবস্থা।
৪। SO-এর অর্ডার সংগ্রহ ও মার্কেট ভিজিটের অবস্থা।
৫। সকল পণ্যের অর্ডার/কল হচ্ছে কিনা।
৬। গোডাউনে পণ্য সংরক্ষণের অবস্থা।
৭। দোকান ভিজিটের বাস্তব চিত্র।
৮। মার্কেট কাভারেজ।
৯। মার্কেট শেয়ার।
১০। কোথায় কী ধরনের অনিয়ম, ঘাটতি বা সমস্যা রয়েছে।
১১। সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ।
MIS অফিসার এর প্রধান দায়িত্ব ও কর্তব্য সমূহ-
১) ASM ও RSM মনিটরিং
২) SIM-এর মাধ্যমে লোকেশন ট্র্যাকিং
৩) Live Location ও GPS Camera Monitoring
৪) Tour Plan Follow-up
৫) Corporate SIM Management
৬) অফিসিয়াল চিঠিপত্র প্রস্তুত
৭) Meeting Management
৮) Field Documents Management
৯) TA/DA Bill Management
১০) অন্যান্য দায়িত্ব-
উপরোক্ত দায়িত্বসমূহ ছাড়াও কোম্পানির ব্যবসায়িক ও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী সময় ও পরিস্থিতির ভিত্তিতে যে কোনো দায়িত্ব অর্পণ করা হলে তা যথাযথভাবে ও দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে।
৪। অফিসের নিয়ম-শৃঙ্খলা
আপনাকে কোম্পানির সকল নিয়ম-কানুন, অফিস শৃঙ্খলা, কর্তৃপক্ষের নির্দেশনা এবং প্রচলিত নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে।
কোম্পানির অনুমতি ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল তথ্য, রিপোর্ট, ডকুমেন্ট, লোকেশন তথ্য, ছবি, SIM সংক্রান্ত তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য তৃতীয় পক্ষের নিকট প্রকাশ করা যাবে না।
৫। গোপনীয়তা রক্ষা
আপনার দায়িত্ব পালনের সময় কোম্পানির ব্যবসা, পরিবেশক, কর্মকর্তা-কর্মচারী, বিক্রয় কার্যক্রম, লোকেশন, রিপোর্ট, SIM, হিসাব ও অন্যান্য অফিসিয়াল তথ্য আপনার কাছে আসতে পারে।
এসব তথ্য কোম্পানির সম্পূর্ণ গোপনীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে। কোম্পানির লিখিত/অনুমোদিত অনুমতি ছাড়া এসব তথ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রকাশ বা সরবরাহ করা যাবে না।