Title: কেয়ারটেকার/ সিকিউরিটি গার্ড
Company Name: Amon Developer Ltd
Vacancy: --
Age: Na
Job Location: Dhaka, Dhaka (Banasree, Rampura)
Salary: Tk. 10000 - 12000 (Monthly)
Experience:
ন্যূনতম জে. এস. সি. /এস.এস. সি
অভিজ্ঞতা:
অভিজ্ঞতা প্রযোজ্য নয় (অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
দক্ষতা ও যোগ্যতা:
সময়ানুবর্তী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে
অফিসের ভেতরে ও বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে
একটি স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপারস কোম্পানি। কোম্পানির নতুন একটি প্রজেক্টের সাইট অফিসের জন্য একজন সিকিউরিটি গার্ড/কেয়ারটেকার নিয়োগ দেয়া হবে। প্রজেক্টের লোকেশান বনশ্রী ত্রিমোহনি হওয়ায় বনশ্রীর আসে পাশে বসবাসকারী চাকুরিপ্রত্যাশিদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির দায়িত্বসমূহ:
১।নিরাপত্তা ও পাহারা
জমির চারপাশে নিয়মিত টহল দিয়ে অবৈধ প্রবেশ প্রতিরোধ করা
সীমানা (বাউন্ডারি/বেড়া) অক্ষত আছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ
সন্দেহজনক ব্যক্তি, দখল বা অবৈধ কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো
রাত্রীকালীন নিরাপত্তা নিশ্চিত করা
২। সম্পত্তি সংরক্ষণ
জমির সাইনবোর্ড, পিলার, গেট ইত্যাদি অক্ষত রাখা
নির্মাণ সামগ্রী বা সংরক্ষিত মালামাল থাকলে তা পাহারা দেওয়া
জমিতে ময়লা ফেলা বা ক্ষতিসাধন প্রতিরোধ করা
৩। রক্ষণাবেক্ষণ ও তদারকি
জমিতে কাজ চলাকালীন শ্রমিক বা ভিজিটরদের প্রবেশ-বহির্গমন পর্যবেক্ষণ
আগত কাস্টমারদের আপ্যায়ন করা
৪। জরুরি দায়িত্ব
অগ্নিকাণ্ড, দখল চেষ্টা বা অন্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা