Title: ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি
Company Name: ????? ????? ????? ???? ?????
Vacancy: --
Age: 35 to 40 years
Job Location: Dhaka (Khilgaon)
Salary: Negotiable
Experience:
আবেদনকারীকে অবশ্যই কামিল (ডিগ্রি) / তাখাসসুস ফিল ফিকহ / ইফতা (মুফতি কোর্স) সম্পন্ন হতে হবে।
এম.এ / এম.ফিল / পি.এইচ.ডি / বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের (মদিনা / আল-আজহার বিশ্ববিদ্যালয়) ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩৫-৪০ বছর হতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে।
পূর্ব গোড়ান মক্কা জামে মসজিদের জন্য একজন অভিজ্ঞ, যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল ইমাম নিয়োগ দেওয়া হবে।
কোনো প্রতিষ্ঠানে খতিব, ইমাম, মুফতি বা মুহাদ্দিস হিসেবে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিফজুল কোরআন ও ইলমে কিরাআতের সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সহিহ ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানতে হবে।
মসজিদ পরিচালনায় সার্বিক দায়িত্ব পালনের সক্ষমতা থাকতে হবে এবং এলাকাবাসীকে মর্যাদা, সৌহার্দ্য ও প্রজ্ঞার সঙ্গে ইসলামী বিধি-বিধান যথাযথভাবে পালনে উদ্বুদ্ধ করতে হবে।
মসজিদের মক্তব পরিচালনা এবং নিয়মিত তাফসির ও ইসলামী শিক্ষার মাধ্যমে ইসলামের দর্শন, মূল্যবোধ ও শিক্ষা প্রচারের ব্যবস্থা করতে হবে।
সার্বিক বিবেচনায় মননশীল আদর্শ ও সুকণ্ঠের অধিকারী হতে হবে।
জুমা, ঈদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ও ইসলামী অনুষ্ঠান উপলক্ষে যথাযথ খুতবা, আলোচনা ও ধর্মীয় কর্মসূচি পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
সামগ্রিকভাবে মননশীল, আদর্শবান, সৎ, আমানতদার ও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে।
আরবিতে দক্ষতা এবং আরবিতে উপস্থিত খুতবা প্রদান ও ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী আলোচনা/প্রকাশনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চরিত্রবান, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা হওয়া যাবে না।